শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র

‘শারদ আনন্দ’র উপস্থাপনায় ঊর্মিলা ও শিপন

জিয়াউল হক মনির
  • প্রকাশ সময়ঃ বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

শিপন মিত্র এবং ঊর্মিলা শ্রাবন্তী কর অভিনয়ের মানুষ। ঊর্মিলা টিভি নাটকে আর শিপন নাটক সিনেমা দুই জায়গাতেই সমানভাবে অভিনয় করেন।

এতে উপস্থাপনা প্রসঙ্গে শিপন মিত্র বলেন, উপস্থাপনার কাজটি সেভাবে কখনো করা হয়নি। বিটিভি থেকে এটির প্রস্তাব পাওয়ার পর সাহস করে করলাম। কেমন হয়েছে অনুষ্ঠানটি তা দর্শকই ভালো বলতে পারবেন। আশা করছি এটি উপভোগ্যই হবে।

তারকাদের আড্ডা, ব্যান্ড শো, গেম শো, কীর্তন, নৃত্য ও নতুন নতুন গানের মাধ্যমে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। কবিরুল ইসলাম রতনের নৃত্য পরিচালনায় নাচবেন সাদিয়া ইসলাম মৌ। দেবীদুর্গার নয়টি রূপ নিয়ে নৃত্য পরিবেশনা করবেন অনিক বোস।

এছাড়াও দেশের গানের সঙ্গে আরতি নৃত্যের ফিউশন ঘটিয়ে ব্যতিক্রমধর্মী নাচ নিয়ে হাজির হবেন পূজা সেনগুপ্ত ও তার দল। আড্ডা ও গেম শোতে অংশগ্রহণ করবেন কিরণ চন্দ্র রায়, চন্দনা মজুমদার, ওয়ার্দা রিহাব ও অর্ণব। একটি কীর্তন গাইবেন তুলিকা ঘোষ।

ফোয়াদ নাসের বাবুর সংগীতায়োজনে ও সুমন সাহার কথায় নতুন দুটি গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সমরজিৎ, উপলা দাশ, বিজন মিস্ত্রি, ছন্দা, চক্রবর্তী, অনন্যা আচার্য্য, সুস্মিতা সাহা, পপি পাল, স্বপ্নীল সজীব ও শুভ।

এছাড়াও বিপ্লব সাহা, কর্ণিয়া ও স্বপ্নীল সজীবের কণ্ঠে থাকছে দুর্গাপূজা নিয়ে একটি গান। শুভ্রদেব ও প্রিয়াংকা গোপের কণ্ঠে শোনা যাবে দ্বৈত গান। থাকছে জলের গানেরও একটি ব্যতিক্রমধর্মী পরিবেশনা।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728