শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র

রাণীশংকৈলে পুকুর থেকে যুবতির ভাসমান মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির
  • প্রকাশ সময়ঃ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একটি পুকুর থেকে এক যুবতির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার মীরডাঙ্গী–গাজিরহাট পাকা সড়কের পোকুয়ানটলি বাজারে পশ্চিম পাশে রাস্তা-সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবতির নাম মোছা. জিন্নাত আকতার জেসি (২৪)।
সে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার দিন সকালে পাকা সড়ক দিয়ে চলাচলের সময় পথচারীরা কুদ্দুস নামের এক ব্যক্তির মালিকানাধীন পুকুরে একটি মেয়ের মরদেহ ভাসতে দেখতে পান। বিষয়টি দ্রুত পুকুরের মালিকসহ স্থানীয়দের জানানো হয়। পরে স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম রাণীশংকৈল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমান। পরে পরিচয় শনাক্ত হলে জানা যায়, নিহত জিন্নাত আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ভন্ডগ্রাম এলাকার ইউপি সদস্য সোহেল রানা বলেন,জিন্নাত আমার ওয়ার্ডের বাসিন্দা। সে প্রায়ই মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বের হয়ে যেত। পরিবারের লোকজন বিভিন্ন সময় খোঁজাখুঁজি করে তাকে বাড়িতে ফিরিয়ে আনত।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728