শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময়ঃ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি নাসিরুল হক সাবু।

তিনি দলীয় মনোনয়নের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নতুন করে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। তি‌নি রাজবাড়ী -২ আস‌নে বিএন‌পির মনোনয়ন চে‌য়ে‌ছি‌লেন। বুধবার সন্ধ্যায় পাংশা শহরে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নাসিরুল হক সাবু বলেন, রাজবাড়ী-২ আসন—পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলাকে নিয়ে গঠিত। এই আসনে বিএনপি যে প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে, তাকে সাধারণ মানুষ মেনে নিতে পারছে না। মাঠপর্যায়ে জনগণের মধ্যে কোনো উৎসাহ-উদ্দীপনা নেই বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, রাজবাড়ী-২ আসনের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের কাছে এই প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে নতুন করে মনোনয়ন দেওয়া হলে দলীয়ভাবে এ আসনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, সারা দেশের মতো রাজবাড়ী-২ আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে এখানে প্রায় ৮০ শতাংশ মানুষ যে প্রার্থীকে সমর্থন করে, তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ফলে ঘোষিত প্রার্থীকে এই আসনের জনগণ গ্রহণ করতে পারছে না। তিনি বলেন, মনোনয়ন ঘোষণার পর এলাকায় কোনো আনন্দ নেই, কোনো উৎসব নেই, এমনকি নির্বাচনী আমেজও লক্ষ্য করা যাচ্ছে না। তিনি আরও বলেন, দলীয় প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তাদের জোর দাবি—রাজবাড়ী-২ আসনের প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনা করে জনগণের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নাসিরুল হক সাবুর কন্যা ফারজানা অনি। তিনি বলেন, রাজবাড়ী-২ আসনের জনগণ পরিবর্তন চায় এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হলে বিএনপি আরও শক্তিশালী অবস্থানে যেতে পারবে।

এ সময় নাসিরুল হক সাবুর কার্যালয়ে তাঁর বিপুল সংখ্যক সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন ঘিরে পাংশা শহরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728