শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র

যশোরের মাদক ব্যবসায়ী আসিফের দৌরাত্ম্য

ফারুক হোসেন মজুমদার
  • প্রকাশ সময়ঃ শনিবার, ৬ আগস্ট, ২০২২

যশোর মুড়লি জোড়া মন্দিরস্থ অভিজাত এলাকা সিলেট চুনঘর ও যশোর চুনঘর নামে দুইটি প্রতিষ্ঠানের মালিক মৃত শফিকুল ইসলাম একটি বাড়ি ভাড়া নেন। সেই সিলেট চুনঘর ও যশোর চুনঘরে সবার অগোচরে দীর্ঘদিন ধরে মাদক সাপ্লাইয়ের ব্যবসা করে আসছিলেন মৃত শফিকুল ইসলামের বখাটে ছেলে আসিফ উরফে তামিম মোল্লা, ছোটভাই সাকিব ও মামা সুমন।

সর্বশেষ গোয়েন্দা রিপোর্ট পত্রিকার কাছে এ সংক্রান্ত তথ্য আসে। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা যায় আসিফ ও তারভাই দীর্ঘদিন যাবত ইয়াবা, ফেন্সিডিল ও বিদেশি মদের ব্যবসা করে আসছে বলে এলাকাবাসী জানান। এলাকাবাসী আরো জানান, চুন ব্যবসার আড়ালে আসিফ দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকের ব্যবসা করে আসছিলেন। তারা এসব মাদক কোথা থেকে সংগ্রহ করতেন কিংবা তাদের কাছে কারা পৌঁছে দিত তা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে।

আসিফের বিরুদ্ধে চুরি, অপহরণ, ছিনতাইয়ের মামলা আছে। আসিফ ওরফে তামিম মোল্লা গোয়েন্দা রিপোর্ট এর প্রধান সম্পাদক আবুল হোসেন মজুমদারকে ফোন করে বলেন তার বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ করলে তার পরিনাম শুভ হবে না বলে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং হত্যার হুমকি দেন। আবুল হোসেন মজুমদার জনতার নিঃশ্বাসকে বিষয়টি অবহিত করেন।

এ ব্যাপারে মতিঝিল জিডি করা হয়েছে জিডি নং ২৭৪ তারিখ ৪/৮/২০২২।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728