সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

মানিকের ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি দেখে মুগ্ধ দর্শক

জ.নি. রিপোর্টঃ
  • প্রকাশ সময়ঃ সোমবার, ১০ অক্টোবর, ২০২২

আদর আজাদ, মাহিয়া মাহি ও শিপন মিত্র অভিনীত মোস্তাফিজুর রহমান মানিকের ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছে দর্শক। জানা যায়, প্রায় প্রেক্ষাগৃহে দর্শক বেশ আগ্রহ নিয়ে সিনেমাটি দেখছেন।

এদিন প্রথম শো দেখতে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এসেছিলেন গুণী নির্মাতা মালেক আফসারী। সিনেমাটি দেখে তিনি বলেন, ‘যাও পাখি বলো তারে সুপার সিনেমা। দেখে মন ভরে গেছে। বহুদিন পর একটা প্রেমের গল্প দেখলাম। গানগুলো চমৎকার। সিনেমাটি সবার দেখা দরকার। আর সিনেমার নায়ক আদর আজাদের ভবিষ্যৎ ভালো। ও খুবই ভালো করেছে। সিনেমার সংলাপগুলো দুর্দান্ত।’

পরিচালক মানিক বলেন, ‘প্রথম শো থেকেই অভাবনীয় সাড়া পাচ্ছি।’

নিটোল প্রেমের গল্পের এই সিনেমায় মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। লাভলী চরিত্রে মাহিয়া মাহি। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ও জাহিদ হাসান অভির দি অভি কথাচিত্র পরিবেশিত সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728