সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

মহিদুল হাসান মন’র সংগীত পরিচালনায় আসছে শাহিন খানের নতুন গান

সুহৃদ রোমিও
  • প্রকাশ সময়ঃ রবিবার, ১০ অক্টোবর, ২০২১

সম্প্রতি মন মিউজিক স্টুডিও তে রেকর্ড হয়ে গেল “আমার জনম গেলো ভুলে ভুলে কইরা পিরিতি” শিরোনামের জনপ্রিয় গানটির মূল শিল্পী চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত শাহিন খানের নতুন গান। চমৎকার কথা মালায় এবং সুরে চমক এনেছেন জনপ্রিয় সুরকার অভি আকাশ। সঙ্গীত পরিচালনায় মহিদুল হাসান মন।

অসাধারণ এই গানটি সম্পর্কে মহিদুল হাসান মন বলেন, শাহিন খুব ভালো গায়। আমি ওর অনেক গান করেছি ওর অনেকগুলো গান জনপ্রিয় হয়েছে। সবচেয়ে বেশি জনপ্রিয় গান হচ্ছে “আমার জনম গেলো ভুলে ভুলে কইরা পিরিতি” এই গানটি। তবে এই গানটি সম্পর্কে আমি বলতে চাই যে সুরকার অভি আকাশ যখন গানটি আমার স্টুডিও তে এসে ডেমো ভয়েছ দিলো, তখনই আমি গানটি শুনে বলেছিলাম এই গানটি ও হিট হবে ইনশাল্লাহ। আমি মিউজিক এর কাজ করতে থাকলাম এবং যতবারই আমি গানটার সাথে মিশে যাচ্ছিলাম ততোবারই মনে হয়েছে এই গানটি জনপ্রিয় হবে। অবশেষে গানটি শাহিন খান কে দিয়ে করানোর জন্য আমরা দুজনেই ইচ্ছে পোষণ করলাম আর হয়ে গেল অসাধারণ একটি গান।

এত দরদ দিয়ে চমৎকার করে শাহিন খান যে গানটি গাইবে যদিও আমি জানতাম তারপরও মনে হয় আরো বেশি ভালো গেয়েছে শাহিন। অভি আকাশ এতো ভালো সুর করেছে এবং গানটি লিখেছে যদিও সে গীতিকার না তারপরও অনেক ভালো লিখেছেন। আমার বিশ্বাস এই মায়াবী বিরহের গানটি সবার হৃদয়ে দাগ কাটবে আমার জনম গেলো ভুলে ভুলে গানটির থেকেও বেশি।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728