শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র

পানি বন্দি আশকোনা: বৃষ্টি হলেই নাকাল ২০ লাখ মানুষ, রাস্তায় চরম দুর্ভোগ

মতিন সাগর
  • প্রকাশ সময়ঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

মতিন সাগর, ঢাকা: রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা পানি পাম্প এলাকায় পানি বন্দি হয়ে পড়েছেন প্রায় ২০ লক্ষ মানুষ। সামান্য বৃষ্টি হলেই এলাকাটি পরিণত হয় জলমগ্ন দুর্ভোগের নগরীতে। কোমর সমান পানির মধ্যেই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।

স্কুলগামী শিশুরা বাড়িতেই আটকে থাকে, কারণ এমন পরিবেশে বের হওয়া সম্ভব নয়। অন্যদিকে কর্মজীবীরা নিরুপায় হয়ে তিনগুণ রিকশা ভাড়া দিয়ে অফিসে পৌঁছান। সল্প আয়ের মানুষদের অবস্থা আরও করুণ, তাদের অনেককে কোমর পানি ভিজে প্রতিদিন পার হতে হয় দুর্বিষহ পথ।

এলাকার বাসিন্দা আসাদ আলী বলেন, “আমাদের এলাকার যেন কোনও অভিভাবকই নেই। রাস্তাঘাটের এমন অবস্থা যে জীবন যাপনই অসম্ভব হয়ে পড়েছে।”

তাঁর মতো আরও অনেক ভুক্তভোগী জানান, আশকোনা পানির পাম্প এলাকার মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত মেইন রাস্তার উন্নয়ন এবং পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার ব্যবস্থা না নিলে বর্তমানে এই বর্ষা মৌসুমে আমাদের দুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, “আমরা ভিক্ষা চাই না, চাই চলাচলের ন্যূনতম অধিকার ও জীবনের নিরাপত্তা।”

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728