শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র

নুহাশ হুমায়ুন এর সিনেমায় যুক্ত হলেন দুই অস্কারজয়ী

জ.নি. ডেস্কঃ
  • প্রকাশ সময়ঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
জর্ডান পিলে, নুহাশ হুমায়ূন ও রিজ আহমেদ (বা থেকে)

হুমায়ুন আহমেদ পুত্র তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’। ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে পুরস্কারও জিতেছে সিনেমাটি। আসন্ন ৯৫তম অস্কারে লড়তে যাচ্ছে এটি। এবার ‘মশারি’র নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন দুই অস্কারজয়ী নির্মাতা ও অভিনেতা জর্ডান পিলে এবং রিজ আহমেদ। খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটি।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক থেকে শুরু করে ব্যক্তিগত ট্র্যাজেডির গল্প ‘মশারি’। সিনেমার গল্পে দেখা যাবে এক নতুন পৃথিবীতে দুই বোনের বেঁচে থাকার সংগ্রাম, যেখানে তাদের মনের শয়তানকেও মোকাবেলা করতে হবে। নিজ প্রতিষ্ঠান মানকি-প প্রোডাকশন থেকে ‘মশারি’ প্রযোজনা করবেন সেরা পরিচালকসহ ‘গেট আউট’ ছবির জন্য তিনটি অস্কার পাওয়া জর্ডান পিল। পিল ‘ব্ল্যাককেক্ল্যান্সম্যান’ ছবির জন্যও সেরা ছবির ক্যাটাগরিতে অস্কার পেয়েছেন।

‘দ্য লং গুডবাই’ ছবির জন্য চলতি বছর বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ক্যাটাগরিতে অস্কার জিতেছেন রিজ আহমেদ। রিজের প্রতিষ্ঠান লেফট হ্যান্ডেড ফিল্মস থেকে ‘মশারি’-র প্রযোজনা করবেন তিনি। ইতোমধ্যেই এসএক্সএসডব্লিউ জুরি অ্যাওয়ার্ডসহ ফ্যান্টাসিয়া, হলিশর্ট ও মেলবোর্ন ফেস্টিভালে অংশ নিয়ে পুরস্কারের সঙ্গে প্রশংসাও কুড়িয়েছে ছবিটি। চলতি বছরের মার্চে সাইথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে মশারি মুক্তি পায়। এতে প্রধান চরিত্র অভিনয় করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও নাইরা।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728