• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

টাঙ্গাইলে ‘ভিসতা কৃষক-বিনোদন’ অনুষ্ঠানের চিত্র ধারণ

ফরিদুল আলম ফরিদ / ২৭৫ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

টাঙ্গাইলের পাথরাইলে অনুষ্ঠিত হলো ভিসতা নিবেদিত ‘কৃষক ও বিনোদন’ অনুষ্ঠানের চিত্রধারণ। বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ প্রোগ্রামের আওতায় নির্মিত জনপ্রিয় এই অনুষ্ঠানের উপস্থাপক ও পরিচালক রাজ রফিক। শুক্রবার (২০ ডিসেম্বর) দিনব্যাপী চিত্রধারণ বা শ্যুটিং হয় দেলদুয়ার উপজেলার পাথরাইল বীণা পাণি কিশোর সমিতি মাঠে। 

মহান বিজয় দিবস এবং কৃষক তথা এলাকাবাসীর বিনোদনের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ চাঁন খা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পাথরাইল ইউনিয়ন বিএনপি সভাপতি এইচ এম নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মাসুদ আলম লিটন। 

অনুষ্ঠানে সম্মানীত অতিথি এবং পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা সামাজিক সেবা সংগঠনের নির্বাহী পরিচালক মোজাম্মেল হোসাইন তালুকদার। 

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিক্স এর পক্ষে উপস্থিত ছিলেন ভিসতা পরিচালক  ও ঢাকা বিজনেস সম্পাদক উদয় হাকিম। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় তাঁত ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক, বেসরকারি সংস্থা নিরাপদ সমাজ এর নির্বাহী পরিচালক জয়দেব গোপ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ শরিফ, সাংবাদিক রেজাউল করিম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোবারক হোসেন খান, সাধারণ সম্পাদক এস এম শরীফ হিরু, মাহবুবা মনি প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা মাহবুবা মনি, বীণা পাণি কিশোর সমিতির সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন বাবু প্রমুখ। 

দিনব্যপাী আয়োজনের মধ্যে ছিল হাড়ি ভাঙ্গা, মোরগ লড়াই, মিউজিক্যাল চেয়ার, নৃত্য, গুপ্তধন উদ্ধার, তৈলাক্ত কলাগাছে আরোহন, নৌকা বিলাস ইত্যাদি।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031