শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র

গানে গানে লতা মঙ্গেশকরকে স্মরণ করলেন জনপ্রিয় কন্ঠশিল্পী নীলু আহসান

এস এম শফি
  • প্রকাশ সময়ঃ সোমবার, ৪ জুলাই, ২০২২

এ বছরের ৬ ফেব্রুয়ারি প্রয়াত উপমহাদেশ তথা বিশ্বসংগীত দরবারের বরেণ্য শিল্পী লতা মঙ্গেশকরকে স্মরণ করলেন দেশের জনপ্রিয় শিল্পী নীলু আহসান। লতা মঙ্গেশকরের গাওয়া জনপ্রিয় কয়েকটি গান কথা ও সুর ঠিক রেখে গেয়েছেন এই কন্ঠশিল্পী।

জনতার নিঃশ্বাসকে বলেন, “আমি ছোটবেলা থেকেই লতাজীর গান গেয়ে গেয়ে বড় হয়েছি এবং কন্ঠ ও হৃদয়ে তাঁর গানগুলো ধারণ করার চেষ্টা করেছি।” এই শিল্পী আরও বলেন, আমি তার একজন বড় ভক্ত। তিনি আমার আইকন। এখনো আমার বিশ্বাস হয় না যে উনি এই পৃথিবীতে আর নেই। তবে, লতাজী তাঁর গানের মাধ্যমে লাখো কোটি মানুষের অন্তরে চিরদিন বেঁচে থাকবেন।

কন্ঠশিল্পী নীলু আহসান

তিনি আরও বলেন, লতা মঙ্গেশকর একটি ইতিহাস। তাঁর যে গানের ভান্ডার তাতে তিনি একটি সঙ্গীত প্রতিষ্ঠান। সঙ্গীত ভূবনের একটি আদর্শ। অনেক বিশেষণেই তাঁকে বিশেষায়িত করা যায়। তবে তাঁর জন্য আমার মতে মানানসই বিশেষণ হচ্ছে- তিনি একজন খাঁটি সঙ্গীতের মানুষ। যিনি সারাজীবন কেবল গানকে ভালোবেসে কোটি কোটি মানুষকে তাঁর সুরের মুর্ছনায় বিমোহিত করে রেখেছেন।

নীলু আহসানের বাংলা ও হিন্দিসহ প্রায় ২৮৮টি গান ভিডিও আকারে ইউটিউব এ প্রকাশ পেয়েছে। কিছু গানের মডেল হয়েছেন তার স্বামী নাজমুল আহসান। শিল্পীর অধিকাংশ গানের সংগীত পরিচালনা করেছেন আহমেদ ফরিদ। প্রতিটি গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জিনিয়া রুমি।

উল্লেখ্য, নীলু আহসানের আরও অন্তত ৫৫টি গান ইউটিউবে মুক্তির অপেক্ষায় রয়েছে।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728