রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

এক ক্যাচে এক লাখ রুপি সাকিবের

জ.নি. রিপোর্ট
  • প্রকাশ সময়ঃ বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

দিল্লি ক্যাপিটালসের ইনিংসে তখন ১৫তম ওভার। প্রথম বলেই বরুণ চক্রবর্তীকে উড়িয়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তোলেন ৩৮ বলে ৩৬ রানে অপরাজিত থাকা শিখর ধাওয়ান। দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে ক্যাচটি নেন সাকিব।

এ ক্যাচের ফলও পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ধাওয়ান আউট হওয়ার সময় দিল্লির রান ছিল ১৫.১ ওভারে ৩ উইকেটে ৮৩। এখান থেকে বাকি ২৯ বলে মাত্র ৫২ রান তুলতে পেরেছে দিল্লি। উইকেটে ‘সেট’ হওয়া ধাওয়ান থাকলে সংগ্রহটা নিশ্চিতভাবেই আরও বেশি হতো। কিন্তু সাকিবের দুর্দান্ত ক্যাচ তা হতে দেয়নি। আর এ ক্যাচ নেওয়ার পুরস্কার হিসেবেই এক লাখ রুপি পেয়েছেন সাকিব। পরে ৩ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে কলকাতা।

দারুণ ক্যাচ নেওয়ার পুরষ্কার হাতে সাকিব

দারুণ ক্যাচ নেওয়ার পুরষ্কার হাতে সাকিব

বোলিংয়ে উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে দিল্লির রানের চাকা আটকে রেখেছিলেন সাকিব। তাঁর বলে একটি স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেন উইকেটকিপার দীনেশ কার্তিক। ব্যাটিংয়ে হতাশ করেছেন। ২ বল খেলে কোনো রান করতে পারেননি। কিন্তু মাঠে স্বপ্রতিভ উপস্থিতিতে সাকিব বুঝিয়ে দিয়েছেন, কলকাতার জন্য তিনি এখনো কতটা গুরুত্বপূর্ণ।

ব্যাটিংয়ে এখনো নিজের সেরাটা দেখাতে না পারলেও দিল্লির ‘মেন্টর’ ডেভিড হাসির কথায় সাকিবের ওপর আস্থা রাখার ইঙ্গিতই মিলল, ‘(ফাইনালে) পরের ম্যাচ নিয়ে মরগান, দীনেশ কার্তিক ও সাকিবের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আইপিএল এবং দেশের জন্য তারা এর আগেও অসংখ্যবার পারফর্ম করেছেন। তাই আমরা এসব নিয়ে ভাবছি না।’

শুক্রবার ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা। পেস অলরাউন্ডার আন্দ্রে রাসেল চোট থেকে সুস্থ হয়ে ওঠায় ফাইনালে সাকিবের জায়গায় তাঁর খেলার সম্ভাবনা দেখছেন অনেকেই। এদিকে রাসেল চোট পাওয়ার পর সাকিব তাঁর জায়গায় নেমে দলের জন্য নিজের প্রয়োজনীয়তা বুঝিয়েছেন। ফাইনালে সাকিবকে পাওয়ার সম্ভাবনা নিয়ে হাসির ভাষ্য, ‘আমার বিশ্বাস, তাকে পাওয়া যাবে। সব খেলোয়াড়কেই পাওয়া যাবে, একাদশ বানাতে গিয়ে কোচের তাই মধুর সমস্যায় পড়ার কথা।’

সাকিবের জায়গায় রাসেলের খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেন হাসি, ‘সে (রাসেল) আজ (কাল) ম্যাচের আগে বল করেছে। আমার মনে হয়, ফাইনাল নিয়ে ভাবনায় সে থাকবে। তবে এ নিয়ে আগে মেডিকেল দলের সঙ্গে কথা বলতে হবে।’

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728