• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিঃ’ নির্বাচনের ফল প্রকাশ

ফরিদুল আলম ফরিদ / ১৯৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

চলচ্চিত্র শিল্পসংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে লায়ন এম. নজরুল ইসলাম চৌধুরী ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন শানু শিবা, অপূর্ব রায়, আজিজ আহমেদ পাপ্পু, শাহ্ মোহাম্মদ আলমগীর বাচ্চু, মো. এনামুল হক শাহ, এম. এ কামাল, মো. আব্দুল্লাহ জোয়াদ, মোজারুল ইসলাম ওবায়েদ, মো. রফিক উদ্দিন, হানিফ আকল দুলাল।

শনিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিকেল ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলে।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০২৫ সালের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অফ বাংলাদেশ (আইইবি) ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে লায়ন এম নজরুল ইসলাম (২৩৯) ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পেয়েছেন ১৪০ ভোট।

এ ছাড়াও অপর সভাপতি প্রার্থী আতিকুর রহমান লিটন পেয়েছেন ৫৭ ভোট।

কার্যকরী সদস্য পদে শানু শিবা (২৮৮ ভোট), অপূর্ব রায় (২৮০ ভোট), আজিজ আহম্মেদ পাপ্পু (২৪৯ ভোট), শাহ মো. আলমগীর বাচ্চু (২৩৬ ভোট), মো. এনামুল হক শাহ্ (২৩৩ ভোট), এম এ কামাল (২২৫ ভোট), মো. আব্দুল্লাহ জোয়াদ (২২২ ভোট), মোজাহারুল ইসলাম ওবায়েদ (২১৭ ভোট), মো. রফিক উদ্দিন (২১৬ ভোট), হানিফ আকন দুল্লাল (২০৪ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। 

এবারের নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন চিত্রপরিচালক দেলোয়ার জাহান ঝন্টু-জসিম উদ্দিন পরিষদে একটি প্যানেল এবং লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী-অপূর্ব রায় প্যানেলে একটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ৬২৬ ভোটারের মধ্যে ৪৬৭ জন ভোটার ভোট প্রদান করেন।

প্রযোজক খোরশেদ আলম খসরু নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন। শনিবার আইইবি’র ওই ভবনে সকাল দশটায় প্রথম অধিবেশনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031