• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

রণবীর কাপুরের সেলফিতে মেহজাবীন

জ.নি ডেস্ক / ১৭১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
রণবীরের সেলফিতে মেহজাবীন। অভিনেত্রীর ফেসবুক থেকে

সৌদি আরবের জেদ্দায় চলছে চতুর্থ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৫ ডিসেম্বর শুরু হয়েছে উৎসব, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১০ দিনের উৎসবে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। এবারের রেড সি উৎসবে আছে বাংলাদেশও। মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা ‘সাবা’ প্রদর্শিত হবে উৎসবে। এই উৎসবে অংশ নিতে মেহজাবীন আছেন এখন জেদ্দায়। আজ সন্ধ্যায় বলিউড তারকা রণবীর কাপুরের সেলফিতে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন তিনি।

রেড সি উৎসবে আজ ছিল ‘সাবা’ সিনেমার প্রদর্শনী। স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে ছবিটির প্রদর্শনী হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে উৎসব দেখে দুটি ছবি পোস্ট করেছেন মেহজাবীন।

রেড সি উৎসবে মেহজাবীন চৌধুরী
রেড সি উৎসবে মেহজাবীন চৌধুরী

একটিতে তাঁকে দেখা যাচ্ছে রণবীর কাপুরের সঙ্গে। রণবীরের সেলফিতে মেহজাবীন, এমন ছবি পোস্টার পর প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা। মাত্র ৪৬ মিনিটে পোস্টে প্রতিক্রিয়া এসেছে প্রায় ছয় হাজার। সেলফিতে মেহজাবীনকে দেখা গেছে লাল শাড়িতে, তাঁর লুকের প্রশংসা করেছেন অনেক অনুরাগী।

আগামীকাল ৯ ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর ‘সাবা’ সিনেমার আরও দুটি প্রদর্শনী রয়েছে। এদিকে রেড সি উৎসবে এবার হাজির হয়েছেন হলিউড ও বলিউডের প্রথম সারির তারকা। এর আগে হলিউড তারকা উইল স্মিথ ও এমিলি ব্লান্টের সঙ্গেও ছবি পোস্ট করেছিলেন মেহজাবীন। রোকেয়া প্রাচী ও মেহজাবীন চৌধুরী অভিনীত এ সিনেমায় দেখানো হয়েছে এক পক্ষাঘাতগ্রস্ত মা ও তার মেয়ের গল্প।

মা অসুস্থ হওয়ার পর তার দেখাশোনার পুরো দায়িত্ব পালন করে সাবা। মায়ের চিকিৎসার অর্থ জোগাড় করার জন্য তাকে কাজ নিতে হয় সিসা বারে।
এবারের রেড সি উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি চলচ্চিত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031