• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

সিলেট বিমানবন্দরে আওয়ামী লীগের দুই নেতা আটক

কাউসার আলম / ১৬০ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ সোমবার রাত পৌনে নয়টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ ও প্রচার সম্পাদক আবদুর রহমান জামিল। আবদুর রহমান জামিল রেড ক্রিসেন্ট সিলেট শাখারও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার রাতে আওয়ামী লীগের ওই দুই নেতা সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। রাত পৌনে নয়টার দিকে ইমিগ্রেশনে গেলে তাঁদের আটক করা হয়। পরে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সিলেট মহানগর পুলিশকে জানানো হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুনু মিয়া বলেন , আটক দুজনকে থানায় আনার প্রক্রিয়া চলছে। তাঁদের কোন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, মামলার বিষয়টি তাঁরা দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031