• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

‘সিন্ডিকেটের খেলায় আমি ক্লান্ত’: দীঘি

জ.নি. ডেস্কঃ / ১৯২ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
প্রার্থনা ফারদিন দীঘি

ঢালিউডের উঠতি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

তবে হঠাৎ করে এই অভিনেত্রীর অভিযোগ, তিনি ঢালিউড ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হচ্ছেন।

রোববার দিনগত রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে দীঘি করে লেখেন- তুমি জানো একা তারকাশিশু হওয়ার লড়াই, যার মূল তারকাই তার সঙ্গে নেই। প্রায় সময়ই আমি অনেকের পোস্ট দেখি যে, তারা নতুন হিসেবে কাস্ট হচ্ছে। তখন আমি হাসি, মানুষ কেন মিথ্যা আশা দেয় আরেকজনকে, যেখানে তারা আমার ওপর ও আমার দক্ষতা নিয়ে সন্তুষ্ট নয়…।

তিনি বলেন, যারা নতুন প্রজেক্টে নতুন জার্নি শুরু করতে যাচ্ছে তাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কিন্তু ওই ধরনের ভুয়া মানুষের কথা শুনতে শুনতে আমি ক্লান্ত, যারা আমাকে মিথ্যা আশা দেয় এবং দিন শেষে আমাকে অপমানিত করে।

দীঘি আরও বলেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বিশ্বের সবচেয়ে বেশি নিষ্ঠুর। আমার কোনো অনুশোচনা নেই, কেননা আমি আমাকে চিনি, জানি আমার দক্ষতা সম্পর্কে। যারা সত্যি আমাকে ভালোবাসেন তাদের দোয়া আমার সঙ্গে আছে এবং আমি আল্লাহর ওপর ভরসা রাখি।

এই নায়িকা বলেন, আমার এই লেখার কোনো উদ্দেশ্য নেই। এটা সবাই জানেন। আর এই ক্ষোভ আমি তিন বছর ধরে বুকে পুষে চলেছি। আমি একেবারে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছি এই সিন্ডিকেটের খেলায়, দুঃখিত।

সূত্রঃ দৈনিক যুগান্তর থেকে সংগৃহীত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031