• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
  • [gtranslate]

পার্টিতে নেচে বলিউড তারকারা কে কত টাকা নেন?

জ.নি. ডেস্কঃ / ৩২২ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২

বলিউড তারকারা যেমন নাচেন আবার নাচানও দর্শকদের। তবে বিভিন্ন শোতে অংশ নিতে তারা চড়া পারিশ্রমিক নেন। মঞ্চে পারফর্ম করতে তারা কে কত টাকা নেন, চলুন পাঠক জেনে নিই।

ব্যক্তিগত অনুষ্ঠান হোক বা জন্মদিনের পার্টি- বি-টাউনের তারকাদের পা পড়লেই যেন সোনায় সোহাগা! অমুকের ছেলের বিয়েতে নেচেছেন শাহরুখ খান বা প্রিয়াঙ্কা চোপড়া- এ কথা বলতে যতটা গর্ব, সেই পার্টিতে থাকতে পারাও যেন ততটাই গর্বের। যাদের অনুষ্ঠান, সেই পরিবারেরও গর্বে বুক ফোলে। তবে চাইলেই তো আর এমন শখ মেটে না! কারণ খরচের অঙ্কও যে বেশ মোটাসোটা!

অক্ষয় কুমার
বলিউডের ‘খিলাড়ি’ আবার কারও মনে দুঃখ দিতে পারেন না। ব্যস্ত সময়সূচি এবং কাজের ফাঁকে ভক্তদের মন রাখাটাও তার কাছে ভীষণ জরুরি। ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে যান তিনিও। পারিশ্রমিক আড়াই কোটি টাকা।

প্রিয়াঙ্কা চোপড়া
আন্তর্জাতিক তারকা হিসেবে এরইমধ্যে পরিচিতি পেয়েছেন তিনি। কোনো অনুষ্ঠানে ডাক পেলে আগে যতটা সাড়া দিতেন, এখন আর তেমন সুযোগ মেলে না। তবে দেশে কোথাও নাচতে হলে তিনি নেন আড়াই কোটি টাকা।

রণবীর কাপুর
‘সমশেরা’ খ্যাত অভিনেতা এমনিতে খানিক গম্ভীর। তবে মঞ্চে উঠলে তিনি একাই একশো। ব্যক্তিগত অনুষ্ঠানে ডাকলে নাচতে তাকে দিতে হয় ২ কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031