• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর বন্ধু বিবেচনায় বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খান প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে কর্নেল অলির পরামর্শ বগুড়ায় গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বগুড়ার শিবগঞ্জে সংস্কারকৃত হেলিপ্যাডে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রথম অবতরণ ‌‌‘জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’ বিনোদন জগতের তারকারাদের উচ্ছাস অবিশ্বাস্য শেষ ১৩ মিনিটের মেসি ভেলকিতে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা ব্রাজিলভক্ত রতনের আত্মহত্যার প্রসঙ্গে যা বললেন অভিনেতা অপূর্ব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের রাইস মিল বিক্রি ৪২ কোটি টাকায়, ‘হলফনামায় ১৮২৪ শতাংশ জমি ও ১২টি ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য’ মেসি-এমবাপ্পেকে এবার টেক্কা দিলেন আর্লিং হালান্ড

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে শিবা সানু সভাপতি ও জয় চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত

ফরিদুল আলম ফরিদ / ৫২ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত অভিনেতা শিবা শানু ও জয় চৌধুরী। ছবি- সংগৃহীত

ফরিদুল আলম ফরিদ: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন।

শনিবার ভোরে এফডিসিতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা ফলাফলের এই বিবরণীতে স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

বিবরণীতে বলা হয়েছে, এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দিয়েছেন। তার মধ্যে চূড়ান্ত গণনায় ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি বাতিল বলে গণ্য হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবা সানু; তার প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পেয়েছেন ১৪৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

সহ-সভাপতি পদের দুইটি আসনে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। এর মধ্যে ডি এ তায়েব সর্বোচ্চ ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন। তবে এই পদে অভিনেত্রী রোজিনা এবং নূতন ১৫২ ও ২০৪ ভোট পান। সম্পাদকীয় প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খানকে পরাজিত করে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত।

সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী চুন্ন পেয়েছেন ১৮৩ ভোট।

এছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়ে এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।

এদিকে সমিতির ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের জন্য এবার ৫জন সতন্ত্রপ্রার্থী সহ ২৭ জন প্রার্থী লড়াইয়ে নেমেছিলেন। এদের মধ্যে ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। কার্যকরী পরিষদের বাকি ১০টি আসনে বিজয়ী হয়েছেন যথাক্রমে আলীরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা আলম, শিরিন শিলা, কাবিলা এবং ফরহাদ।

এদের মধ্যে আলীরাজ ২৯৭ ভোট, নাসরিন ২৮৯ ভোট এবং জেসমিন আক্তার ২৮৩ ভোট পেয়ে তালিকার প্রথম সারিতে জায়গা করে নিয়েছেন।

চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় শুক্রবার সকাল সাড়ে ৯ টায়, যা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এক প্যানেলে থেকে সভাপতি পদে প্রার্থী হন ফাইটার ও প্রযোজক আরমান, তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে শিবা সানু সভাপতি পদে এবং জয় চৌধুরী সাধারণ সম্পাদক প্রার্থী হন।

এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার নির্বাচন করেন স্বপ্না কাশেম, আন্না কামরুননাহার, তাহমিনা হোসেন বেবী, হোসেন আরা রিয়া, পলাশ খান ও ইউসুফ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা