• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
রিহ্যাব নির্বাচন: আপিল উপেক্ষা করে ফলাফল ঘোষণায় বিতর্ক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান সংরক্ষিত নারী প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করল বিএনপি এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার ! তেল নিয়ে তেলেসমাতি চলছে এখন দেশের মধ্যে ফতুল্লার নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির দাম কত? এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প

“শাঁই রাব্বানা” গানের নেপথ্য কারিগর “মহিদুল হাসান মন”

সুহৃদ রোমিও / ৫৪১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

রাজু মন্ডলের গাওয়া “শাঁই রাব্বানা” শিরোনামের তুমুল জনপ্রিয় এই গানটি প্রায় দুই বছর আগে সিডি ভিশন এর ব্যানারে ভিডিও আকারে ইউটিউব এ প্রকাশিত হয়। প্রথমে গানটি এত বেশি জনপ্রিয়তা পায়নি পরবর্তীতে লাইকি, টিক টক সহ সোশ্যাল মিডিয়ায় গানটি ভাইরাল হয়ে যায়। এর ফলশ্রুতিতে হঠাৎ করেই গানটি এক বছর পরে কোটি ভিউ ছাড়িয়ে যায়। শত শত জায়গায় গানটি পারফর্ম করে আপলোড করে শ্রোতারা।

এই জনপ্রিয় গানটি সম্পর্কে জানতে চাইলে গানের কারিগর জনপ্রিয় সুরকার এবং সঙ্গীত পরিচালক মহিদুল হাসান বলেন, এই গানটি দিয়েই রাজু মন্ডল এর সাথে প্রথম কাজ আমার। রাজু মন্ডল এর গান প্রথম যখন আমি শুনি, আমাকে শোনায়, তখনই আমি ওকে বলেছিলাম, ভালো কিছু অপেক্ষা করছে ইনশাল্লাহ সামনে। তারপর শুরু হল গান করার চিন্তা-ভাবনা, কিভাবে একটা ভালো গান দেওয়া যায় রাজু মন্ডলকে।

সুরকার এবং সঙ্গীত পরিচালক মহিদুল হাসান মন

গীতিকার নোমান বিবাগী খুব ভালো গান লেখেন। রাজু মন্ডল এর সাথে পরিচয় হওয়ার আগেই সে আমাকে এই গানটি লিখে দিয়েছিল। গানের কথাগুলো আমার এত বেশি ভালো লেগেছিল যে, ভালো কোন ভোকাল না পেলে আমি গানটা করবো না এরকম সংকল্পবদ্ধ ছিলাম। রাজু মন্ডল এর ভোকাল নোমানকে শোনালাম একদিন।পরবর্তীতে নোমান বিবাগী খুব পছন্দ করলো। হ্যাঁ এই ভোকালটা যায় এই গানটার সাথে। গানটি প্রচার এর জন্য একটি প্রযোজনা এবং পরিবেশনা কোম্পানির সাথে মিটিং করলাম, কিন্তু নতুনদের কেউ সহযোগিতা করতে চায় না এবং ইচ্ছেও নেই তাদের। অবশেষে সিডি ভিশন এর কর্ণধার মাহবুব ভাইকে এই গানটি শোনালাম। তিনি গানটি শুনে মুগ্ধ এবং রাজু মন্ডলকে দিয়ে গানটি করাবেন এবং ভিডিও করবেন কথা দিলেন। আমরা অত্যন্ত খুশি হলাম এবং যথানিয়মে কাজ শুরু হলো। গানটি বাজারে আসার পরপরই ভালো কিছু ভিউ হয় ইউটিউবে। তার পরবর্তীতে আবার স্থির হয়ে যায়। প্রায় এক বছর পরে গানটি আবার হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার সবখানে ছড়িয়ে যায় এবং কোটির ঘর ছাড়িয়ে যায় ভিউ। সেই থেকে রাজু মন্ডলকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সব কোম্পানিতেই তার গান জনপ্রিয়তা পেয়েছে। তার গান ইউটিউবে আসলেই সাথে সাথে লক্ষ্য লক্ষ্য ভিউ হয়ে যায়। আমরা অনেক বেশি খুশি রাজু মন্ডল এর জন্য এমন একটি গান করতে পেরে।

মহিদুল হাসান মন আরো বলেন, শ্রোতাদের উৎসাহ-অনুপ্রেরণা এবং ভালোবাসায় বেঁচে থাকতে চাই গানের মাধ্যমে। সুস্থ বিনোদনের জন্য ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন এবং আমাদের নতুন নতুন সৃষ্টিতে উৎসাহিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031