• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

শাকিব খানের বিরুদ্ধে এবার লড়ছেন মিশা সওদাগর

জিয়াউল হক মনির / ২৭১ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

শাকিব খান এবং মিশা সওদাগর- দুজনই নিজের জায়গায় সেরা। প্রথমজন জনপ্রিয় চিত্রনায়ক। দ্বিতীয়জন জনপ্রিয় খলনায়ক।

দুজনই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য মরিয়া থাকেন। কেউ কাউকে এক বিন্দুও ছাড় দিতে রাজি নন। ঠিক এমনই একটি গল্পে তারা মুখোমুখি হচ্ছেন; তবে তা বাস্তবে নয়, সিনেমায়।

বর্তমানে এফডিসিতে চলছে এটির শেষ অংশের শুটিং। যেখানে অভিনয় করছেন মিশা সওদাগর। সদ্য আমেরিকা থেকে ফিরেই তিনি শুটিং শুরু করেছেন।

এতে অভিনয় প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, নানা ধরনের গল্পে নিয়মিত অভিনয় করছি। তবে এই ছবির গল্প একেবারেই আলাদা।

খলনায়ক হিসেবে অভিনয় করলেও এতে আমাকে নতুনভাবে দেখা যাবে। চরিত্রের পুরো বর্ণনা দেওয়ার নিষেধাজ্ঞা আছে। আশা করছি এটি উপভোগ্য একটি ছবিই হবে।

এদিকে কিছুদিন আগে অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ নামের একটি ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন। অন্যদিকে শাকিব খান এখন এসএ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ নামের সরকারি অনুদানের ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031