• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এআই যুগে এসেন্ড গ্রুপকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের ‎সুনামগঞ্জের ধনপুরের সন্তান ফকির রায়হান, গানের কথায় তুলে ধরছেন জীবনের প্রেম, বিরহ ও বাস্তবতার গল্প শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, ফেরার দিনক্ষণ নির্ধারণ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার সালমা-পিয়াল এর ‘রূপকুমারী বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন রাজবাড়ির কৃতি সন্তান প্রকৌশলী এম,এম, হাসান আল বাকার আইইবিতে নির্বাচিত স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল

আইইবি নির্বাচন ২০২৭-২৮: সিলেটে এ্যাব-এর বড় প্রচারণা সভা, মেধা ও পেশাদারিত্বের নেতৃত্ব গড়ার আহ্বান

বিশেষ প্রতিবেদক / ১৩৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি (সিলেট): ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৭-২৮ উপলক্ষে সিলেটে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে এক বিশাল প্রচারণা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিলেট নগরীর হোটেল গার্ডেন ইনের কনফারেন্স হলে আইইবির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উপস্থিতিতে এ সভা আয়োজন করা হয়।

পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন বিএডিসি সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এ্যাব সদস্য এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সদস্যসচিব প্রকৌশলী প্রনজিত কুমার দেব। তাঁর প্রানবন্ত সঞ্চালনায় উপস্থিত সকল প্রকৌশলী ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তিনি তাঁর বক্তব্যে নির্বাচন পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরার পাশাপাশি পেশাজীবীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাব-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন বলেন, “আইইবিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারিত্ব, আধুনিক প্রযুক্তি এবং নতুন প্রজন্মের প্রকৌশলীদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের প্রধান লক্ষ্য। দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনন্য, আর সেই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সততা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করতে হবে।” তিনি এ্যাব সমর্থিত প্যানেলকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক প্রধান প্রকৌশলী ও এ্যাব সিলেটের সিনিয়র সদস্য প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাব-এর সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

সভায় বক্তারা আইইবির কেন্দ্রীয় প্যানেলে সভাপতি পদপ্রার্থী প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ এবং সম্মানী সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রকৌশলী মিয়া মুহাম্মাদ কাইয়ূম-এর পক্ষে একাত্বতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবির অধ্যাপক প্রকৌশলী ড. সালমা আক্তার, এ্যাব সিলেট-এর সদস্য প্রকৌশলী মনজুর আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী রাবেয়া বেগম এবং বিএডিসি ঢাকার উপপ্রধান প্রকৌশলী ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদপ্রার্থী প্রকৌশলী মুহাম্মদ সারোয়ার মাওলা।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে আইইবির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সদর দপ্তরসহ সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও টেক্সটাইল প্রকৌশল বিভাগের বিভিন্ন পদের নেতৃত্ব নির্বাচনে সিলেটসহ দেশজুড়ে ভোট দেবেন প্রকৌশলীগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা