• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পরীমনিকে সব রকম অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশনা বেলাবোতে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ঢেউটিন, মানবিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই হত‍্যা মামলায় গ্রেপ্তার দেখালো ডিবি দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণে পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানদেরকে হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা বাংলাদেশে আমি আর কোন বিনিয়োগ করতে চাইবো না: সালমান মুক্তাদির নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক অবস্থানে পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী গুঞ্জন পেরিয়ে শুটিংয়ে আসছেন মধুমিতা সরকার

মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ২০ দিন পেরোলেও মিলেনি সন্ধান, এলাকাবাসীর মানববন্ধন

দুলাল সরকার / ১১৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

দুলাল সরকার: নরসিংদীর বেলাবোতে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র আরিফের সন্ধান মিলেনি আদৌ।

আজ (২৭ অক্টোবর) মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলার পাহাড় উজিলাবো বাজারে তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে মানব বন্ধন করেন এলাকাবাসী।

৮ অক্টোবর বৃহষ্প্রতিবার দুপুর দুইটায় মাদ্রাসা থেকে বের হওয়ার পর ২০ দিন ধরে নিখোঁজ রয়েছে মো.আরিফ (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র। দীর্ঘ এই সময়ে তার কোনো সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।

নিখোঁজ আরিফ নরসিংদীর বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নের পাহাড় উজিলাব গ্রামের মো. শহিদ মিয়ার ছেলে। সে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া রহমানিয়া আমানিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র।
মানব বন্ধনে এলাকাবাসীর পক্ষে ইসলাম উদ্দিন বলেন,মাদ্রাসা ছাত্র আরিফ নিখোঁজের ঘটনায় ২০ দিন অতিবাহিত হলেও এখনো তার সন্ধান মিলেনি।এজন্য প্রশাসন ও মাদ্রাসা কর্তৃপক্ষের কোন গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা দরকার।তাকে খুজেঁ পেতে প্রশাসন এবং সরকারের দৃষ্টি কামনা করছি।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর মাদ্রাসা থেকে বের হয় আরিফ। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে নিখোঁজের বাবা শহিদ মিয়া বেলাবো থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরিফের সন্ধান প্রার্থনা করে শারীরিক প্রতিবন্ধী তার বাবা শহিদ মিয়া জানিয়েছেন,ছেলেকে খুঁজে না পেয়ে আমরা খুবই উদ্বেগ এবং উৎকন্ঠার মধ্যে আছি । আমার ছেলের সন্ধানের জন্য সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

কাঙ্গালিয়া রহমানিয়া আমানিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আনোয়ার হোসাইন চিশতী জানান আরিফুলের বাবার মাধ্যমে তার নিখোঁজের কথা জেনেছি।আগেও এমন ধরনের নিখোঁজ হয়েছে। আবার খুজেঁ পেয়েছি। লেখা পড়ার তাগিদ দিলে ছাত্ররা ভৈরব,নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার মত রেল স্টেশনে পালিয়ে যায়।আরিফের বিষযে আমরা বিভিন্ন রেল স্টেশনে নিখোঁজ সংবাদ প্রচার করেছি। আমি আশাবাদী আরিফুল ফিরে আসবে।

বেলাবো থানা অফিসার ইনচার্জ (ওসি)এস এম আমান উল্লাহ বলেন,নিখোঁজ আরিফ মিয়ার পিতা শহিদ মিয়া থানায় একটি সাধারন ডাইরি (জিডি)করেছেন।তবে নিখোঁজ আরিফ মিয়ার হাতে কোনো মোবাইল  না থাকায় প্রযুক্তি ব্যবহার করা যাচ্ছে না। তাকে খোঁজে  পাওয়ার জন্য আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা