• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজ প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচে চিরচেনা লিয়নেল মেসি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে : প্রধানমন্ত্রী রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তির মাধ্যমে ধান চাষাবাদ” শীর্ষক কৃষক মাঠ দিবস তারকা জুটি প্রীতম-শেহতাজ বিচ্ছেদের মাধ্যমে সম্পর্কের ইতি টানলেন চমক নিয়ে ঈদে আসছে আরশাদ-ইকবালের ‘নসিব’ মিথ্যা মামলায় জামিনে বেরিয়ে পাট্টায় চেয়ারম্যান প্রার্থী আকিদুল বিশ্বাসের মোটর সাইকেল শোভাযাত্রা সালথায় যুবদলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা, ১৪ জনের নাম উল্লেখ করে মামলা ৪০ বছর বয়সী দারাজের ড্রাইভার নয়ন মন্ডল মহানগর ছাত্রদলের এজিএস ‘তুমি এলে’ গেয়ে ‘ভয়েস অব বাংলাদেশ’-এর চ্যাম্পিয়ান ব্যান্ড বিটমোস্ফিয়ার

আজ প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী

দুলাল সরকার / ২৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

দুলাল সরকার: আজ ৭ অক্টোবর। বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকালের বেলাব উপজেলা প্রতিনিধি শেখ আব্দুল জলিলের একমাত্র সন্তান মো. তাইম ফেরদাউস প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী।

২০২৫ সালের ৭ অক্টোবর ঢাকার শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন প্লাবন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

প্লাবনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের উদ্যোগে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও মরহুমের কবর জিয়ারত। এসব কর্মসূচিতে পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

মৃত্যুর এক বছর পেরিয়ে গেলেও স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে অমলিন হয়ে আছেন প্লাবন। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছেন।

এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে। মহান আল্লাহ তায়ালা যেন মো. তাইম ফেরদাউস প্লাবনের জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন-এটাই পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের একান্ত প্রার্থনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা