• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বক্স অফিসেই ফিরবে সিনেমার সুদিন ঐশ্বরিয়ার পার্বতী লুকে নজর কাড়লেন চলচ্চিত্র নায়িকা রাজ রিপা চলতি অর্থবছরেই মধ্যেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসছে; বিদ্যুতে কমিয়ে শিল্পে গ্যাস বৃদ্ধির সিদ্ধান্ত গিরিশ চন্দ্র সেনের বাড়ি ও যাদুঘর প্রধানমন্ত্রীর ভারত সফর দিল্লির আশাবাদ, ঢাকা প্রস্তুত নয় মাছপাড়া রেলওয়ে স্টেশনের বেহাল দশা- ভোগান্তিতে যাত্রীরা সরকারের ১৮০ দিন ও নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবি এলাকায় ছাত্রদলের মিছিল ও সমাবেশ নায়করাজকে ঘিরে অভিনেতা আবিরের মধুর স্মৃতি জায়েদ খান এবার ‘শিকারী’! বিদেশি মডেলদের সঙ্গে নতুন রূপে তিনি

ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ফরিদুল আলম ফরিদ / ১২২ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ফরিদুল আলম ফরিদ: পাংশা–কালুখালী উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি অডিটোরিয়াম (২য় তলা), এলজিইডি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা–কালুখালী উপজেলা সমিতি, ঢাকার সভাপতি ও অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, সমিতির উপদেষ্টা নিলুফার রফিক, উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি মো. আসাদুজ্জামান এবং উপদেষ্টা কে. এম. আকতারুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পাংশা ও কালুখালী উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের হাতে ছাত্রবৃত্তি তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে পাংশা–কালুখালী উপজেলা সমিতির ভূমিকার প্রশংসা করেন।

আয়োজকরা জানান, প্রবাসী ও রাজধানীতে বসবাসরত পাংশা–কালুখালীর মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, গুণীজনদের সম্মাননা প্রদান এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে অতিথি, সংবর্ধিত ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শুভেচ্ছা বিনিময়সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতের ডিনার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির কার্যনির্বাহী পরিষদের সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

বক্তব্য রাখছেন হারুন অর রশিদ, সংসদ সদস্য রাজবাড়ী-২

বক্তব্য রাখছেন সমতির সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের একাংশ

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা