• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? পাংশায় ছুটিতে থাকা সেনাসদস্য রাহাত হোসেনকে পিটিয়ে আহত বেলাবো প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন: সাংবাদিকদের মিলনমেলা যেভাবে ভারতে দিন কাটাচ্ছেন পলাতক আ.লীগ নেতারা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক কমদামে জমি বিক্রি না করায় জমিতে বড় গাছ লাগিয়ে ফসল চাষে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে যেসব নাম আলোচনায়

যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক / ৩৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যের নতুন কমিটি থেকে ১৬ নেতাই পদত্যাগ করেছেন। প্রত্যাশিত পদ না পাওয়া ও জৈষ্ঠ্যতাকে প্রাধান্য না দেওয়াসহ টাকা লেনদেনের অভিযোগ এনে তারা পদত্যাগ করেছেন।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও হারুনুর রশিদ ১৬ জনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, রোববার (২৬ জুলাই) রাতে ফেসবুকে কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি প্রকাশ করা হয়। এর আগে সম্মেলনও করা হয়েছিল। কমিটি দেওয়ার পরদিন ৬ যুগ্ম আহ্বায়কসহ ১৬ জন পদত্যাগ করেছেন।

পদত্যাগকৃত হারুনুর রশিদ বলেন, টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে। যারা দুর্দিনে রাজপথে ও ত্যাগী ছিলেন তাদের মূল্যায়ন করা হয়নি। জুনিয়রদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, সিনিয়রদের সদস্য। এ নিয়ে সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীদের মধ্যে মান-অভিমান চলছে।

পদত্যাগকৃত জাহাঙ্গীর আলম বলেন, নতুন কমিটিতে রাজপথের ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। এ কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব দুজনই প্রবাসী। টাকার বিনিময়ে তারা দায়িত্ব পেয়েছেন। তবে কত টাকার লেনদেন তা জানাতে পারেননি তিনি।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মুকিত সোহেল জানান, সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীদের মধ্যে মান-অভিমান রয়েছে। তাদের সঙ্গে বসে আলোচনা করলে মান-অভিমান কেটে যাবে। আর টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা