• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলা: বিমানবন্দর থেকে অভিনেতা ডন গ্রেপ্তার ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? পাংশায় ছুটিতে থাকা সেনাসদস্য রাহাত হোসেনকে পিটিয়ে আহত বেলাবো প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ সম্পন্ন: সাংবাদিকদের মিলনমেলা যেভাবে ভারতে দিন কাটাচ্ছেন পলাতক আ.লীগ নেতারা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক কমদামে জমি বিক্রি না করায় জমিতে বড় গাছ লাগিয়ে ফসল চাষে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে যেসব নাম আলোচনায়

প্রবাসের ব্যস্ততায়ও বাংলার মাটির সুরে শম্পা দেওয়ান

বিনোদন ডেস্ক / ৫৯ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

‘তোমায় ভুইলা থাকি’র পর আগুনের সঙ্গে নতুন ডুয়েট ‘বন্ধু তোমায় একটা কথা বলতে চাই’

প্রবাসের যান্ত্রিক নগরজীবনে থেকেও যার কণ্ঠে প্রতিনিয়ত ফিরে আসে বাংলার মেঠোপথ, বাউলের একতারা আর লোকসংগীতের চিরচেনা আবহ- তিনি ড. শম্পা দেওয়ান। বাংলা গানের শেকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত এই কণ্ঠশিল্পী আধুনিক সংগীতের পাশাপাশি লোকজ ঐতিহ্যকে ধারণ করে নিয়মিতই শ্রোতাদের উপহার দিচ্ছেন নতুন গান।

সম্প্রতি শম্পা দেওয়ানের কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘তোমায় ভুইলা থাকি’। স্যাড-রোমান্টিক আবহের এই মডার্ন ফোক গানটি যৌথভাবে লিখেছেন রোহান রাজ ও শম্পা দেওয়ান। গানটির সংগীত আয়োজন করেছেন পলাশ ফারুকী। আর্টবক্স প্রযোজনা প্রতিষ্ঠানের পঞ্চম গান হিসেবে প্রকাশিত এই গানটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন ইয়ামিন ও ফারহানা জাহান। ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। প্রেম, বিরহ ও আবেগের মিশেলে নির্মিত গানটির কথায় যেমন রয়েছে আধুনিকতার ছোঁয়া, তেমনি সুর ও গায়কীতে ফুটে উঠেছে বাংলার লোকজ সংগীতের আবহ।

শম্পা দেওয়ান বলেন, ‘আমি লালনগীতি ভীষণ পছন্দ করি। আমরা যত আধুনিক ধারার গানই করি না কেন, আমাদের শেকড় কিন্তু বাংলাদেশের মাটিতেই- হাসন, লালন, পল্লীগীতি ও লোকসংগীতের সমৃদ্ধ ঐতিহ্যে। সেই শেকড়ের সুবাস আর আধুনিকতার মেলবন্ধন নিয়েই আমাদের এই নতুন আয়োজন। আশা করছি, নতুন এই গানটি দর্শকদের ভালো লাগবে।’

শুধু একক গানেই নয়, দ্বৈত গানেও সাম্প্রতিক সময়ে শ্রোতাদের নজর কেড়েছেন শম্পা দেওয়ান। জনপ্রিয় কণ্ঠশিল্পী আগুনের সঙ্গে তাঁর কণ্ঠে প্রকাশ পেয়েছে ডুয়েট গান ‘বন্ধু তোমায় একটা কথা বলতে চাই’। গানটিও আর্টবক্সের ব্যানারে প্রকাশিত হয়েছে। দুই শিল্পীর কণ্ঠের মেলবন্ধনে গানটি ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

এদিকে আর্টবক্সের ক্রিয়েটিভ ডিরেক্টর এসকে সামীর বলেন, ‘শ্রোতাদের চাহিদা ও রুচির কথা মাথায় রেখে সব ধরনের মানসম্মত ও হৃদয়ছোঁয়া গান নিয়ে আসবে আর্টবক্স। পাশাপাশি নতুন, উদীয়মান ও মেধাবী শিল্পীদের জন্য আর্টবক্সের মাধ্যমে বিশেষ সুযোগ-সুবিধা ও সহযোগিতা প্রদান করা হবে।’

সংগীতাঙ্গনে শম্পা দেওয়ানের পথচলায় লোকজ শেকড়, আধুনিক সংগীতের নির্মাণশৈলী এবং প্রবাসজীবনের অভিজ্ঞতা যেন একসূত্রে মিলেছে। আর সেই কারণেই তাঁর গানে একদিকে যেমন শোনা যায় বাংলার মাটির ঘ্রাণ, অন্যদিকে তেমনি পাওয়া যায় আধুনিক সংগীতের নতুন স্বাদ। ‘তোমায় ভুইলা থাকি’ এবং আগুনের সঙ্গে ‘বন্ধু তোমায় একটা কথা বলতে চাই’- এই দুই গানই তাঁর সাম্প্রতিক সংগীতযাত্রায় যোগ করেছে নতুন মাত্রা।

স্বামী ও মেয়ের সাথে ড. সম্পা দেওয়ান

ছেলে ও মেয়ের সাথে ড. সম্পা দেওয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা