• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রাজবাড়ির কৃতি সন্তান প্রকৌশলী এম,এম, হাসান আল বাকার আইইবিতে নির্বাচিত স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন রোলার স্কেটিংকে অলিম্পিকে নিতে যা যা করা দরকার, সবই করব : কায়েস আহমেদ সেলিম দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে ভারতের পরাজয়

আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার?

ক্রীড়া ডেস্ক / ২৫৯ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। ছবি- সংগৃহীত

আর মাত্র একটি ম্যাচ। এরপরই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ বৈশ্বিক টুর্নামেন্ট বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরের পর্দা নামবে। দীর্ঘ এক মাস পর আজ রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল মহারণ।

ফাইনালের আগে বর্তমানে দুই দলের শক্তি ও ফর্মের গ্রাফ আকাশচুম্বী, যা একটি ক্ল্যাসিক ফাইনালের ইঙ্গিত দিচ্ছে। পরিসংখ্যানও বলছে- ফাইনালে টক্কর হবে স্পেনের রক্ষণভাগের সঙ্গে আর্জেন্টিনার আক্রমণভাগের।

পুরো টুর্নামেন্টে স্পেন মাত্র ১টি গোল হজম করেছে। বিশ্বকাপের এক আসরে রেকর্ড ৬টি ম্যাচে কোনো গোল না খাওয়ার অনন্য কীর্তি গড়েছে ২০১০ বিশ্বকাপজয়ীরা। বর্তমানে তারা টানা ৩৭ ম্যাচ অপরাজিত রয়েছে, যা আজ আরও এক নতুন রেকর্ডের জন্ম দিতে পারে।

অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা ১৪টি ম্যাচ জিতে ফাইনালে এসেছে। চলতি বিশ্বকাপে ম্যাচের ৮৫ মিনিটের পর রেকর্ড ৮টি গোল করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা, যা তাদের শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা প্রমাণ করে।

স্পেন-আর্জেন্টিনা যেখানে সমানে সমান 

দুই পরাশক্তির মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও একদম সমানে সমান। ১৪ বারের দেখায় স্পেন জিতেছে ৬ বার, আর্জেন্টিনা জিতেছে ৬ বার এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে।

তাই এটা অনুমেয়ই যে, বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ও বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের এই মহারণ বিশ্বমঞ্চে এক অবিস্মরণীয় ফাইনাল উপহার দিতে যাচ্ছে, যেখানে একদিকে থাকছে স্পেনের দুর্ভেদ্য রক্ষণ, আর অন্যদিকে ঝড়ের গতিতে ফেরা লিওনেল মেসির আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা