• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পারিবারিক কলহের জেরে গৃহবধূ নিখোঁজ, ফতুল্লা মডেল থানায় জিডি সফল ব্যবসায়ী শওকত আলী চৌধুরী: ব্যাংকিং ও শিল্প খাতে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজগঞ্জের যমুনার চরে ‘আর্জেন্টিনা বটগাছ’ মেসির জাদুতে সেমিফাইনালে আর্জেন্টিনা, কানসাস সিটিতে আরও এক মহাকাব্য লিখলেন ফুটবল-সম্রাট মালয়েশিয়া প্রবাস থেকে গীতিকার শফিকুল আলমের স্বপ্নপূরণ, একসঙ্গে রেকর্ড হলো তিনটি মৌলিক বাংলা গান নতুন প্রজন্মের সংগীত পরিচালক ই এস আভিরের ব্যস্ত সময়: একদিনে তিন মৌলিক গানের রেকর্ডিং সম্পন্ন মগবাজারে একসঙ্গে তিনটি মৌলিক গানের অডিও রেকর্ডিং সম্পন্ন, শিগগিরই প্রকাশ পাবে জনতা টিভিতে আমিনবাজারে ১.২ কিলোমিটার মহাসড়কজুড়ে বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে: মীর শাহে আলম গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি তেলের দাম কমল

ডেস্ক রিপোর্ট / ৫৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দোহা বৈঠকের দিকে নজর রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। যদিও সপ্তাহান্তে দুই পক্ষের মধ্যে হামলা-পালটা হামলার ঘটনা ঘটেছে, তবুও বিনিয়োগকারীরা আশা করছেন, আলোচনা যুদ্ধবিরতি আরও কার্যকর করতে সহায়ক হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৩০ জুন)  আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট অপরিশোধিত তেলের আগস্টের সরবরাহ চুক্তির দাম ১ দশমিক ০৩ শতাংশ বা ৭৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৪০ ডলারে নেমেছে। একইভাবে, সেপ্টেম্বরের বেশি লেনদেন হওয়া চুক্তির দাম ০ দশমিক ৫৪ শতাংশ বা ৪০ সেন্ট কমে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৫১ ডলারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০ দশমিক ৬৬ শতাংশ বা ৪৭ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৩২ ডলারে নেমেছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, দোহার সম্ভাব্য বৈঠক থেকে ইতিবাচক ফল আসতে পারে—এমন আশায় বিনিয়োগকারীরা তেলের দাম নির্ধারণ করছেন। তবে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

তিনি আরও বলেন, বাজারে সতর্ক আশাবাদ রয়েছে। তবে উত্তেজনা সত্যিই কমছে—এমন স্পষ্ট লক্ষণ না দেখা পর্যন্ত বিনিয়োগকারীরা ঝুঁকি নিয়ে সতর্ক অবস্থানেই থাকবেন।

এদিকে, কাতারের রাজধানী দোহায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার তথ্য নাকচ করেছে ইরান। তবে কাতারের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের প্রশ্নে নিজেদের অবস্থানেও অনড় থাকার কথা জানিয়েছে দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা