• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ বিএপি’র সরকারে থাকছে না ‘ঝুঁকিপূর্ণ’ কেউই ক্ষেপণাস্ত্রের মজুত শেষ হওয়ার শঙ্কা, ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প কর্মদক্ষতার স্বীকৃতি, ভাইয়া ব্রডকাস্টের এজিএম হলেন রাকিবুল ইসলাম; সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা বরিশালের গল্পে নাটক ‘আজব শহর’ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জোহরান মামদানি প্রবাসের ব্যস্ততায়ও বাংলার মাটির সুরে শম্পা দেওয়ান নির্মাতা মেহেদী হাসান মুকুল এর জন্মদিনে আবেগঘন বার্তা বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে জামায়াত জোট থেকে কওমি ধারার দলগুলো বেরিয়ে যাওয়ার আশঙ্কা

আমি না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ৬৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না থাকলে ইসরাইল বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সেইসঙ্গে মধ্যপ্রাচ্যে ইসরাইলের নিরাপত্তা ও অবস্থান অনেকটাই যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভরশীল বলেও মন্তব্য করেছেন তিনি।

এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমার হস্তক্ষেপ না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে উন্নত অস্ত্র ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম এবং বি-২ স্পিরিট বোমারু বিমানসহ গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা প্রদান করেছে।

ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হুর সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি জানান, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ইতিবাচক এবং ওয়াশিংটন ইসরাইলের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে।

ট্রাম্প বলেন, ‘নেতানিয়াহু, যিনি আমার সঙ্গে ভালোভাবে কাজ করেছেন, তিনিও বলবেন যে অস্ত্র আমাদের, আয়রন ডোম আমাদের দেওয়া, আর বি-২ বোমারু বিমানও আমাদের।’

তিনি আরও দাবি করেন, ইসরাইল তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং তার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।  এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘তারা আমার কথা শুনবে। তবে আমাদের নেতানিয়াহুকে কিছুটা সংযতও রাখতে হবে।’

তথ্যসূত্র: মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা