• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শেষবার বিদায় মুহূর্তে মেসির জার্সি কে পাবেন? ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পারিবারিক কলহের জেরে গৃহবধূ নিখোঁজ, ফতুল্লা মডেল থানায় জিডি সফল ব্যবসায়ী শওকত আলী চৌধুরী: ব্যাংকিং ও শিল্প খাতে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজগঞ্জের যমুনার চরে ‘আর্জেন্টিনা বটগাছ’ মেসির জাদুতে সেমিফাইনালে আর্জেন্টিনা, কানসাস সিটিতে আরও এক মহাকাব্য লিখলেন ফুটবল-সম্রাট মালয়েশিয়া প্রবাস থেকে গীতিকার শফিকুল আলমের স্বপ্নপূরণ, একসঙ্গে রেকর্ড হলো তিনটি মৌলিক বাংলা গান নতুন প্রজন্মের সংগীত পরিচালক ই এস আভিরের ব্যস্ত সময়: একদিনে তিন মৌলিক গানের রেকর্ডিং সম্পন্ন মগবাজারে একসঙ্গে তিনটি মৌলিক গানের অডিও রেকর্ডিং সম্পন্ন, শিগগিরই প্রকাশ পাবে জনতা টিভিতে আমিনবাজারে ১.২ কিলোমিটার মহাসড়কজুড়ে বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে: মীর শাহে আলম

জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি আব্দুল মুনতাকিম

ফরিদুল আলম ফরিদ / ৭৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
জামায়াত এমপি আব্দুল মুনতাকিম। ছবি: সংগৃহীত

ফরিদুল আলম ফরিদ: জাতীয় সংসদ অধিবেশনে নিজের জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম।

রোববার (১৪ জুন) সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আব্দুল মুনতাকিম তার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা থাকার দাবি করেন।

সংসদ অধিবেশনে এমপি মুনতাকিম বলেন, আমার আব্বারা ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

তিনি দাবি করেন, তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।

এদিকে তার নির্বাচনি হলফনামায় দেখা যায়, এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে, অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রায় ১০ বছর পর। মনোনয়নপত্র দাখিলের সময় তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন। ১৯৮১ সালের ১০ জানুয়ারি জন্ম নেওয়া একজন ব্যক্তির পক্ষে শহীদের সন্তান হওয়া নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এছাড়া তার বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম দুজনই বর্তমানে জীবিত আছেন। তারা সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে ছেলের সঙ্গেই বসবাস করেন।

এ ব্যাপারে মোবাইলে জানতে চাইলে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মুনতাকিম বলেন, সংসদ অধিবেশন চলাকালীন সময়ে আমি অসুস্থ ছিলাম। মাথায় ছিল প্রচন্ড ব্যথা। সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না। আসলে আমার বাবা বেঁচে আছেন। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আমার দাদা ও চাচা। সংসদে ভুল কিছু বলে থাকলে দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা