• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পারিবারিক কলহের জেরে গৃহবধূ নিখোঁজ, ফতুল্লা মডেল থানায় জিডি সফল ব্যবসায়ী শওকত আলী চৌধুরী: ব্যাংকিং ও শিল্প খাতে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত সিরাজগঞ্জের যমুনার চরে ‘আর্জেন্টিনা বটগাছ’ মেসির জাদুতে সেমিফাইনালে আর্জেন্টিনা, কানসাস সিটিতে আরও এক মহাকাব্য লিখলেন ফুটবল-সম্রাট মালয়েশিয়া প্রবাস থেকে গীতিকার শফিকুল আলমের স্বপ্নপূরণ, একসঙ্গে রেকর্ড হলো তিনটি মৌলিক বাংলা গান নতুন প্রজন্মের সংগীত পরিচালক ই এস আভিরের ব্যস্ত সময়: একদিনে তিন মৌলিক গানের রেকর্ডিং সম্পন্ন মগবাজারে একসঙ্গে তিনটি মৌলিক গানের অডিও রেকর্ডিং সম্পন্ন, শিগগিরই প্রকাশ পাবে জনতা টিভিতে আমিনবাজারে ১.২ কিলোমিটার মহাসড়কজুড়ে বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে: মীর শাহে আলম গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

রাজধানী বাড্ডার পিস্তল হেলাল ও ইয়াবা নাঈম এর খুঁটির জোর কোথায়?

নিজস্ব প্রতিবেদক / ৬৩ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বাড্ডায় সোর্স- পুলিশের একাংশকে ম্যানেজ করে ‘মাদক ও অস্ত্র সাম্রাজ্য’ চালাচ্ছে কুখ্যাত হেলাল! দুই স্ত্রীকে দিয়ে মাদক পাচার, রাজনৈতিক ছত্রছায়ায় বীরের বেশে চালাচ্ছেন মাদক ব্যবসা। ঢাকা রাজধানীর মধ্য বাড্ডা এলাকার পোস্ট অফিস গলি সংলগ্ন ‘পাঁচতলা বাজার মোড়’ ও ‘পাখি গলি’ এখন এক আতঙ্কের নাম।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নয়, বরং প্রশাসনের একাংশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই এলাকায় গড়ে উঠেছে এক বিশাল মাদক ও অবৈধ অস্ত্রের সাম্রাজ্য। আর এই অন্ধকার জগতের একচ্ছত্র গডফাদার হিসেবে রাজত্ব করছে বাড্ডা থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি কুখ্যাত মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসায়ী হেলান ওরফে হেলাল ওরফে পিস্তল হেলাল।

দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে বাড্ডা ও এর আশপাশের এলাকায় ইয়াবা, ফেনসিডিল এবং গাঁজার পাইকারি ও খুচরা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে এই হেলাল।

সম্প্রতি অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার অপরাধ জগতের গা শিউরে ওঠার মতো আরও চাঞ্চল্যকর তথ্য।

দুই স্ত্রীকে দিয়ে মাদক পাচার: অভিনব নেটওয়ার্ক ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ডিবি ও পুলিশের চোখ এড়াতে কুখ্যাত হেলাল অত্যন্ত চতুরতার সাথে তার দুই স্ত্রীকে মাদক বহনের কাজে ব্যবহার করছে।

নারীদের তল্লাশিতে পুলিশের কিছুটা শিথিলতা থাকার সুযোগ নিয়ে হেলালের দুই স্ত্রী প্রতিনিয়ত বাড্ডা, পাখি গলি ও ঢাকার বিভিন্ন পয়েন্টে ইয়াবা এবং ফেনসিডিলের বড় বড় চালান পৌঁছে দিচ্ছে। এই পারিবারিক মাদক নেটওয়ার্কের কারণে দীর্ঘদিন ধরে সে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

কাদের ছত্রছায়ায় এই মাদকের স্বর্গরাজ্য?
এলাকাবাসীর চরম ক্ষোভ ও অভিযোগ, হেলাল একা নয়; তার পেছনে রয়েছে এক শক্তিশালী অদৃশ্য দেয়াল।

মধ্য বাড্ডা থানার কিছু অসাধু পুলিশ অফিসার, পুলিশের চিহ্নিত ‘সোর্স’ বিপ্লব, সুমন, কাউসার এবং নামধারী কয়েকজন এলাকার রাজনৈতিক মোড়লদের (মোটা অঙ্কের টাকা) দিয়ে ম্যানেজ করে সে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে।

শুধু তাই নয়, স্থানীয় রাজনৈতিক দলের কিছু প্রভাবশালী নেতা ও অপরাধ জগতের রাঘববোয়ালদের সরাসরি ছত্রছায়ায় হেলাল ও নাঈম এই অস্ত্রের মহড়া ও মাদকের রাজত্ব কায়েম রেখেছে।

ফলশ্রুতিতে, সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুললে বাড্ডা থানার সোর্স ও অসাধু কর্মকর্তাদের মাধ্যমে উল্টো হয়রানির শিকার হতে হয়।

কি করছে থানা? যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বলেছেন মাদক ব্যবসা জিরো টলারেন্স। রাজধানীর মধ্য বাড্ডা এলাকার পোস্ট অফিস গলি সংলগ্ন ‘পাঁচতলা বাজার মোড়’ ও ‘পাখি গলি’ এখন জনসাধারণের জন্য এক আতঙ্কের নাম৷ যেখানে চলছে প্রকাশ্য মাদক বিক্রি। কেউ মুখ খুললেই কিশোর গ্যাং এর হামলার শিকার হতে হয়, আর এই অন্ধকার জগতের একচ্ছত্র গডফাদার হিসেবে রাজত্ব করছে বাড্ডা থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি কুখ্যাত মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসায়ী হেলান ওরফে পিস্তল হেলাল তার ডান হাত বাবা নাঈম অর্থাৎ ইয়াবা নাঈম।

কাদের ছত্রছায়ায় এই মাদকের স্বর্গরাজ্য?
এলাকাবাসীর চরম ক্ষোভ ও অভিযোগ, হেলাল একা নয়; তার পেছনে রয়েছে এক শক্তিশালী অদৃশ্য দেয়াল।

ফলশ্রুতিতে, সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুললে বাড্ডা থানার সোর্স ও অসাধু কর্মকর্তাদের মাধ্যমে উল্টো হয়রানির শিকার হতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা