• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফেসবুকে ‘গতিতেই শান্তি’ পোস্ট, ১০ মিনিট পরই সড়কে প্রাণ গেল কিশোরের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি হারুন অর রশিদ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই আমরা বাংলাদেশি : প্রধানমন্ত্রী সরকারি নিবন্ধন পেল কক্সবাজার ফিল্ম সোসাইটি প্রতারণার অভিযোগে পরাগের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা দর্শকের ভালোবাসায় অভি’র ‘মানজিল’ টক-মিষ্টি প্রেমের গল্পে সৈয়দ অমির নতুন গান ‘বরই মাখা’ যুক্তরাষ্ট্র ভ্রমণে ‘ভিসা বন্ড’ ব্যবস্থা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির শামীম জামানের অভিনীত নতুন ধারাবাহিক ‘কিপটে ফ্যামিলি টু’ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার আহ্বান: বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

জিয়া শিশু-কিশোর সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক প্রকৌশলী বসির খান এলাকার উন্নয়নে কাজ করতে চান

মাসুদ রেজা শিশির / ১১৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

মাসুদ রেজা শিশির: রাজবাড়ীর পাংশা উপজেলার কৃতি সন্তান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ইঞ্জিনিয়ার বশির উদ্দিন খান “জিয়া শিশু-কিশোর সংগঠন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই নিজ এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন, এলাকার অসহায় দরিদ্র মানুষের বিভিন্ন ভাবে সহায়তা করে আসছেন আসন্ন ঈদে এলাকার মানুষের জন্য স্বাধ্যমত পাশে থাকবার প্রত্যয় নিয়ে কাজ করছেন।

একই সাথে “জিয়া শিশু-কিশোর সংগঠন, ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী বশির উদ্দিন খান র পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের হামুয়াপাড়া গ্রামের মো: আলাউদ্দিন খান ও হামিদা খাতুন দম্পতির সন্তান।

শিক্ষা জীবনের শুরু থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত এই বশির খান ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চ শিক্ষার ধারাবাহিকতায় সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে বি.এসসি ইন ইইই ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়া থেকে এম.এসসি ইন ইইই সম্পন্ন করার পথে রয়েছেন।

রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নকালে রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি ছিলেন এবং সেই দায়িত্ব সফলতার সাথে পালন করায় তার ভবিষ্যতের পথ সুগম হয়েছে। সম্প্রতি জিয়া শিশু-কিশোর সংগঠন, ঢাকা মহানগর দক্ষিণ সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় তার সাংগঠনিক দক্ষতার পরিচয় সামনে আসে।

নিজ এলাকায় প্রকৌশলী বশির খান সামাজিক, শিক্ষামূলক ও রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এলাকার মানুষদের ভালো রাখতে। নোংরা রাজনীতির ঊর্ধ্বে থেকে জন কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা