• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ আর্জেন্টিনার আক্রমণ নাকি স্পেনের রক্ষণ, জয় হবে কার? বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করবেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি বড় প্রকল্পে আন্তর্জাতিক আস্থা অর্জনের গল্প নাফিজ সরাফাতের চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাং, সুজনকে ঘিরে স্থানীয়দের অভিযোগ ফিফার সূচি ও আনুষ্ঠানিকতা নিয়ে ফিফার ওপর ক্ষোভ ঝাড়লেন স্কালোনি মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! হ্যারি কেইনও পারলেন না পরীমনির বিয়ে ঠেকাতে, এবার আর্জেন্টিনা কাপ জিতলেই আবার বিয়ে করবেন এই বিশ্বকাপে ৭৫ মিনিটের পর ১১ গোল: আর্জেন্টিনা যেন ঘুরে দাঁড়ানোর অন্য নাম গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে গেলেন লিওনেল মেসি

ফারিয়ার ‘পটাকায়’ অশ্লীলতা! (ভিডিও)

প্রতিবেদকের নাম / ১৩০ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শুক্রবার, ৪ মে, ২০১৮

নিজের কণ্ঠে গাওয়া প্রথম গান নিয়েই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার গাওয়া ‘পটাকা’ শিরোনামের গানটি সবার নজর কেড়েছে। শুধু তাই নয়, গানটির কমেন্টেও এ নায়িকার সমালোচনা করেছেন অনেকে। কেউ কেউ গানটিতে অশ্লীলতার অভিযোগও এনেছেন।

গত তিন দিন আগে গানটি ইউটিউবে প্রকাশ পায়। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন নুসরাত ফারিয়া নিজেই।

ইউটিউবে গানটি প্রকাশের পর থেকেই ট্রলের শিকার হয়েছেন ফারিয়া। এই গানে লাইকের চেয়ে ডিসলাইকের সংখ্যাই বেশি। গানটির ভিউ ৬ লাখের ওপরে হলেও এখনও পর্যন্ত গানটিতে লাইক পড়েছে ৬ হাজার ৬০০। আর ডিসলাইকের সংখ্যাই ১৫ হাজার। শুধু তাই নয়, গানটির কমেন্টেও এ নায়িকার সমালোচনা করে অশ্লীলতার অভিযোগও এনেছেন।

এ বিষয়ে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ফারিয়া বলেন, আমি তো কোনো শাস্ত্রীয়সংগীত গাইনি। ফলে এ গানে ওই ধরনের কিছু খোঁজাটা ডিফিকাল্ট। কিন্তু সেটিই করছে একটা শ্রেণি। তবে আমি কিছু মনে করছি না।

ফারিয়া আরও বলেন, শিল্পীদের এগিয়ে যাওয়ায় দর্শকদের উৎসাহ খুব দরকার। সেই সঙ্গে আমরা যদি শিল্পীদের আরেকটু উৎসাহিত করি তা হলে আরও ১০ নারী শিল্পী গানে আগ্রহী হবেন। মানুষের ভালোমন্দ লাগতেই পারে। সবার ব্যক্তিগত মতামত থাকবে- এটিই স্বাভাবিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা