• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এআই যুগে এসেন্ড গ্রুপকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের ‎সুনামগঞ্জের ধনপুরের সন্তান ফকির রায়হান, গানের কথায় তুলে ধরছেন জীবনের প্রেম, বিরহ ও বাস্তবতার গল্প শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে যা বললেন শামা ওবায়েদ দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, ফেরার দিনক্ষণ নির্ধারণ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার সালমা-পিয়াল এর ‘রূপকুমারী বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন রাজবাড়ির কৃতি সন্তান প্রকৌশলী এম,এম, হাসান আল বাকার আইইবিতে নির্বাচিত স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল

হিন্দু শিক্ষককে হজের জন্য ৫০ দিন ছুটি!

প্রতিবেদকের নাম / ১৩৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

বিসিএস শিক্ষা ক্যাডারের সনাতন ধর্মাবলম্বী এক শিক্ষককে ৫০ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে হজে যাওয়ার জন্য। তিনি গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক অরুণ চন্দ্র বিশ্বাস। গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এই অদ্ভুত আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, অরুণ চন্দ্র বিশ্বাস ভারতে ধর্মীয় উপাসনালয় পরিদর্শনের জন্য অবকাশকালীন ছুটির আবেদন করেছিলেন। কিন্তু মন্ত্রণালয় থেকে তাঁকে সৌদি আরবে হজে যাওয়ার ছুটি দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মুরশিদা শারমিনের স্বাক্ষরিত এক আদেশে ২৫ জুলাই থেকে ১২ নভেম্বর পর্যন্ত যেকোনো ৫০ দিন অথবা দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে ৫০ দিন ছুটি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা-৪ থেকে এই আদেশ জারি করা হয়। এরই মধ্যে আদেশটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। যদিও গত রাতে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের কপিটি ওয়েবসাইটে আর খুঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপসচিব মুরশিদা শারমিনের সঙ্গে গত রাতে যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘বিষয়টি মনে পড়ছে না। বৃহস্পতিবার অফিসে গিয়ে জেনে আপনাকে জানাতে পারব।’ তবে অরুণ চন্দ্র বলেন, ‘আমি ১ জুন থেকে ২১ জুন পর্যন্ত ভারতে ধর্মীয় উপাসনালয় পরিদর্শনের জন্য অবকাশকালীন ছুটির আবেদন জানিয়েছিলাম। কিন্তু আমাকে হজে যাওয়ার জন্য ছুটি দেওয়া হয়েছে। এটি সম্ভবত মন্ত্রণালয় ভুল করে দিয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-৪ থেকে যে আদেশে অরুণ চন্দ্রকে ছুটি দেওয়া হয়েছে সেই আদেশেই নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কালেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাছিমা বেগমকেও ওমরাহ হজ পালনের জন্য ১ জুন থেকে ২১ জুন অথবা দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে ২১ দিন ছুটি মঞ্জুর করা হয়। এ বিষয়ে নাছিমা বেগম বলেন, ‘আমার আদেশের সঙ্গে অরুণ চন্দ্র বিশ্বাসকেও ছুটি দেওয়া হয়েছে। দুজনের একসঙ্গে আদেশ হলেও আমি তাঁকে চিনি না। আমি মনে করেছি, হয়তো তিনি ধর্ম পরিবর্তন করেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা