• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন রাজবাড়ির কৃতি সন্তান প্রকৌশলী এম,এম, হাসান আল বাকার আইইবিতে নির্বাচিত স্বাস্থ্য মন্ত্রীর রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বেলাব বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ছয় দশকের সুরে উপমহাদেশ জয় করা এক কিংবদন্তি রুনা লায়লা, নাচের ঘুঙুর থেকে গিনেস রেকর্ড রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল বেলাবোতে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সরিষার বীজ বিতরণ সিরাম ও ভিটামিনের সমন্বয়ে লিলি নতুন সোপ, উদ্বোধনে সাবিলা নূর বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প রোলার স্কেটিং ফেডারেশন এর নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম সম্পাদক মাসুদ মিলন

গাজীপুরে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম / ১৪৫ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

গাজীপুর সিটি করপোরেশনের মোঘরখাল এলাকার সাড়ে তিন বছর বয়সি শিশু সাদিয়া আক্তার হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- রাজশাহীর বাঘা থানার কালিদাসখালি এলাকার ওয়াছিন মোল্লা ফকিরের ছেলে ফারুক মোল্লা (৩১)। তিনি গাজীপুরে গার্মেন্টসে চাকরির সুবাদে মোগরখাল এলাকার ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। দণ্ডপ্রাপ্ত ফারুক মোল্লা পলাতক রয়েছেন।

এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ফারুক মোল্লা মোঘরখাল এলাকার শাহজাহান ওরফে সাজুর বাসায় ভাড়া থেকে বিভিন্ন কারখানায় চাকুরি করতেন। বনিবনা না হওয়ায় এক পর্যায়ে শাহজাহান তাকে (ফারুক মোল্লা) বাড়ি থেকে বের করে দেন। পরে তিনি একই এলাকার ফজলু মিয়ার বাড়ি ভাড়া নেন। বিভিন্ন সময় ফারুক মোল্লা মোবাইল ফোনে শাহজাহানের ক্ষতি করার কথা বলে হুমকি দিতেন। ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে শাহজাহানের বাড়িতে ঢুকে ছুরি দিয়ে শাহজাহানের মেয়ে সাদিয়া আক্তারকে পিঠে দুইটি আঘাত করে পালিয়ে যান। পরে স্বজনরা সাদিয়াকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ব্যাপারে নিহতের মা দুলালী বেগম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ফারুক মোল্লাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার ওই রায় দেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

ফেসবুকে আমরা