• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

৭ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন

আবুল খায়ের সরকার / ৩৬৭ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২৩ জনের মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন। এই সাতটি পদে একজন করেই মনোনয়ন পত্র নিয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা ব্যালটে নির্বাচিত হচ্ছেন।

ঢাকা বিভাগের দুটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও মাদারীপুর ক্রীড়া জেলা ক্রীড়া সংস্থা থেকে যথাক্রমে তানভীর আহমেদ টিটু, নাঈমুর রহমান দুর্জয়, সৈয়দ আশফাকুল ইসলাম ও মো.খালিদ হোসেন।

রাজশাহী বিভাগ থেকে একটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন খালেদ মাসুদ পাইলট ও মো.সাইফুল আলম স্বপন চৌধুরী।

ঢাকা মেট্রোপলিটনে ক্লাব প্রতিনিধি হয়েছেন ১৭ জন। তারা হলেন- আবাহনী থেকে নাজমুল হাসান পাপন, গাজী গ্রুপ থেকে গাজী গোলাম মুর্তজা, শেখ জামাল থেকে নজিব আহমেদ, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, শাইনপুকুর থেকে ওবেদ রশীদ নিজাম, ওল্ড ডিওএইচএস থেকে সাইফুল ইসলাম ভুঁইয়া, কাকরাইল বয়েজ ক্লাব থেকে সালাহউদ্দিন চৌধুরী, শেখ জামাল থেকে ইসমাইল হায়দার চৌধুরী মল্লিক, আজাদ স্পোর্টিং থেকে মো.এনায়েত হোসেন, সূর্যতরুণ ক্লাব থেকে ফাহিম সিনহা, ফেয়ার ফাইটার্স থেকে ইফতেখার রহমান, ঢাকা এসেটস থেকে মনজুর কাদের, মিরপুর বয়েজ থেকে মোহাম্মদ আব্দুর রহমান, আম্বার স্পোর্টিং থকে শওকত আজিজ রাসেল, গাজী টায়ার্স থেকে রফিকুল ইসলাম ও আসিফ শিফা ক্রিকেট একাডেমি থেকে মনজুর আলম মঞ্জু।

সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের সঙ্গে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন  নাজমুল আবেদিন ফাহিম।

জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ইতোমধ্যে আহমেদ সাজ্জাদুল আলম ববি ও জালাল ইউনুস নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031