• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
রিহ্যাব নির্বাচন: আপিল উপেক্ষা করে ফলাফল ঘোষণায় বিতর্ক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান সংরক্ষিত নারী প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করল বিএনপি এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার ! তেল নিয়ে তেলেসমাতি চলছে এখন দেশের মধ্যে ফতুল্লার নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির দাম কত? এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প

রাণীশংকৈলে ভ্রাম্যমান আদালতে মাদক কারবারির ছয় মাসের জেল

হুমায়ুন কবির / ১৪৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে সুশান্ত রায়(২৮) নামে এক মাদক কারবারিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২৬ আগস্ট) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ আদেশ প্রদান করেন। সুশান্ত রায় পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের দীনেজ চন্দ্র রায়ের ছেলে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুনুর রশিদ মামুন জানান, ঘটনার দিন রাতে সে রানীশংকৈল থেকে তার নিজ বাসা গোগরে ফিরছিলেন। ফেরার পথে রাণীশংকৈল-পীরগঞ্জ পাকা সড়কের পুরাতন সেন্টার নামক স্থানে ব্রিজের উপর সে কয়েক জন যুবককে দেখতে পায়। তাদের দেখে সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটকিয়ে জিজ্ঞাসাবাদ করেন মামুন। এ সময় সুশান্ত রায়ের কাছে ছয় পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাৎক্ষণিক ইউএনওকে খবর দিলে ইউএনও’র নির্দেশে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সুশান্ত রায় ও সন্দেহভাজন আরো দু’জনকে আটক করে নিয়ে যায়। আটকের পর সন্দেহভাজন দু’জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। পরে এদিন রাত ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকসহ আটক হওয়া সুশান্ত রায়কে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। রাণীশংকৈল  উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ভ্রাম্যমান আদালতে  মাদক আইনে ওই মাদক কারবারিকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031