• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বিসিবি, সবাইকে এগিয়ে আসার আহ্বান সভাপতি ফারুকের

নয়ন খান / ২৭৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের ১২টি জেলা। যেখানে আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন বিপর্যয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেইসঙ্গে সবাইকে এগিয়ে আসা আহ্বান জানিয়েছেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 

শুক্রবার (২৩ আগস্ট) এক এক বিবৃতিতে বন্যার্তদের পাশে থাকার কথা জানিয়েছে বিসিবি। এ ছাড়া এই কঠিন সময়ে বন্যার্তদের ত্রাণ ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।  

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলছেন, ‘বর্তমানে বন্যা কবলিত মানুষদের নিয়ে আমরা ভাবছি। তাদের এই কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দেওয়ার বিষয়ে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি। এই সংকটাপন্ন অবস্থা কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সহযোগিতাই প্রয়োজন হবে, তার সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করতে আমরা প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘এই চ্যালেঞ্জিং সময়ে বিসিবি সহায়তার হাত বাড়াতে নিবেদিত থাকবে এবং এই সংক্রান্ত কাজে প্রয়োজনীয় যোগান দিতে আমরা সমন্বয় অব্যাহত রাখব। এ কাজে আমরা সবাইকে আহবান করছি, যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031