• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

নিজেকে নিয়মিত বোলারই ভাবি : মোসাদ্দেক হোসেন সৈকত

কাউসার আলম / ২৯৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ১ আগস্ট, ২০২২

ব্যাটিংয়ের সঙ্গে কার্যকরী বোলিং, এই চিন্তাতেই তাকে একাদশে নেয় টাইগার টিম ম্যানেজমেন্ট। তবে বোলিংয়ে তাকে খুব একটা নিয়মিত দেখা যায় না, হয়তো বিকল্প হিসেবেও থাকেন অনেক সময়।

সেই মোসাদ্দেকই জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বল হাত একাই ধ্বসিয়ে দিয়েছেন স্বাগতিকদের। চার ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে জিম্বাবুয়ের প্রথম পাঁচ ব্যাটারকে ফিরিয়েছেন তিনি। যেটা কিনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার।

অনিয়মিত একজন বোলার হিসেবে এরকম পারফর্মেন্স সত্যিই অবাক করার মতো। তবে ম্যাচ শেষে মোসাদ্দেক জানালেন, কখনোই নিজেকে অনিয়মিত বোলার ভাবেন না।

বলেন, “আমি যখন বোলিং করি, তখন কখনোই ভাবি না যে আমি অনিয়মিত বোলার। বোলিংয়ে আমি সব সময় নিয়মিত বোলারের দায়িত্বটাই নেওয়ার চেষ্টা করি।”

প্রথম ম্যাচ হারার পর সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না টাইগারদের। এমন ম্যাচে মোসাদ্দেককে দিয়েই বোলিং শুরু করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। অধিনায়কের পরিকল্পনা ছিল রান আটকানো, ম্যাচ শেষে এমনটাই জানান মোসাদ্দেক।

“উইকেটটা যদি দেখেন, বোলারদের জন্য খুব যে সহায়ক ছিল, সেটা বলব না। অবশ্যই উইকেট খুব ভালো ছিল। অধিনায়ক আমাকে বল দিয়ে বলেছিলেন রান আটকানোর কথা” যোগ করেন মোসাদ্দেক।

মোসাদ্দেক যেখানে প্রথম

মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মাহেদি হাসানের মতো চারজন বিশেষজ্ঞ বোলার থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনীতে বোলিংয়ে নিয়ে আসা হয় মোসাদ্দেক হোসেন সৈকতকে।

নুরুল হাসানের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে প্রথম বলেই রেজিস চাকাভাকে ফেরান মোসাদ্দেক। প্রথম ওভারে তিনি উইকেট নেন আরও একটি, ষষ্ঠ বলে লিটন দাসের ক্যাচে পরিণত করেন ওয়েসলি মাধেভেরেকে।

পরের তিন ওভারে একটি করে উইকেট নেন মোসাদ্দেক। নিজের দ্বিতীয় ওভারে এসে তুলে নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আরভিনকে। এরপর ফেরান শন উইলিয়ামস ও মিল্টন শুম্বাকে।

৬.৫ ওভারে দলীয় ৩১ রানে জিম্বাবুয়ের ৫ উইকেটে তুলে নিতে মোসাদ্দেক খরচ করেন ২০ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই এটা তার সেরা বোলিং। বাংলাদেশের বোলারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে এটা দ্বিতীয় সেরা বোলিং।

তবে একটা ক্ষেত্রে মোসাদ্দেকই প্রথম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে বাংলাদেশের কোনো বোলার প্রতিপক্ষের প্রথম পাঁচ উইকেট নিতে পারেননি।

এই প্রথম প্রতিপক্ষের ব্যাটিংয়ের প্রথম পাঁচ ব্যাটসম্যানের উইকেট নিলেন কোনো বাংলাদেশি বোলার।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিং ইলিয়াস সানির। বাঁহাতি এই স্পিনার ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন ২০১২ সালে, বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে।

মোসাদ্দেকের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং ফিগার সাকিব আল হাসানের। ২০১৮ সালে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

এই তিনজন ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ উইকেট পেয়েছেন বাংলাদেশের আর একজন বোলার- তিনি মোস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসার ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কলকাতায় ২২ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

২০১৬ সালের জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মোসাদ্দেকের। সেই ম্যাচে ২ ওভার বল করে ১০ রান দিয়ে কোনো উইকেট পাননি। আজ খেলছেন ২০তম ম্যাচ। আগের ১৯ ম্যাচে মাত্র ৭ উইকেট শিকার করেন মোসাদ্দেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031