• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে জেহাদী হামলা; হামলাকারীরা লুটেছেন নগদ অর্থ ও মালামাল : লুটের টাকায় কিনেছেন টিভি ফ্রিজ!!

মাজহারুল ইসলাম খান / ৩০ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

গ্রেফতারকৃত শুধুমাত্র এক কথিত জেহাদির নিকটই মিলেছে নগদ ৫০ হাজার টাকা আর লুটের টাকায় খরিদ করা একটি টেলিভিশন ও ফ্রিজ।

রাজধানীর দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দৈনিক প্রথম আলোর দায়ের করা মামলার তদন্তে নেমে এমনটাই পেলেন তেজগাঁও থানা পুলিশ কর্তারা ।

আজ সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বেলা ১১:৪৫ ঘটিকায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মোঃ নজরুল ইসলাম। এসময় তিনি আরো জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষন ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রত্যক্ষভাবে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে তারা।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ নাইম (২৬) , মোঃ আকাশ আহমেদ সাগর (২৮) , মোঃ আব্দুল আহাদ (১৮) , মোঃ বিপ্লব (২২) , মোঃ নজরুল ইসলাম ওরফে মিনহাজ (২০) , মোঃ জাহাঙ্গীর (২৮), মোঃ সোহেল রানা (২৪) , মোঃ হাসান (২২) , রাসেল ওরফে সাকিল (২৮) , মোঃ আব্দুল বারেক শেখ ওরফে আলামিন (৩১) , মোঃ রাশেদুল ইসলাম (২৫) , মোঃ সোহেল রানা (২৭) , শফিকুল ইসলাম (৩৪), মোঃ প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত , আবুল কাশেম, রাজু হোসাইন চাঁদ ও সাইদুর রহমান (২৫)।

এর মধ্যে তেজগাঁও থানা পুলিশ ২২ ডিসেম্বর ২০২৫ রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করে। একই তারিখে অপর এক অভিযানে তিনজনকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গত ১৮ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১১:১৫ ঘটিকা হতে ১৯ ডিসেম্বর রাত ০২:৩০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা কয়েক হাজার লোক বেআইনীভাবে সমবেত হয়ে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করে। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপর মারমুখী আচরণ করে। পরবর্তীতে আরও অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিসও দ্রুত ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপণসহ ভবনে আটকে পড়াদের উদ্ধার করে।

তিনি আরও বলেন, ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাইদুর রহমান নামে আরও একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাইমের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও প্রথম আলো কার্যালয় হতে লুন্ঠিত অর্থ দিয়ে কেনা একটি টেলিভিশন ও একটি ফ্রিজ উদ্ধার করা হয়।

এই ন্যক্কারজনক ঘটনায় পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ও সন্ত্রাস বিরোধী আইনে তেজগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এবিষয়ে দৈনিক প্রথমআলো কর্তৃপক্ষ বলেন, হামলার নেতৃত্ব দেয়া মূল হোতা যারা চিহ্নিত মুখ তারাই এখনো ধরা ছোঁয়ার বাইরে। তাদের গ্রেফতার করলে হামলার মূল পরিকল্পণাকারীদের মুখোশ উন্মোচিত হবে।

 

এমআই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031