• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

টি-২০ বিশ্বকাপে কোন দল কত টাকা পেল

সুহৃদ রোমিও / ৩০৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

সফল সমাপ্তি ঘটল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের। জানা গেল, ক্রিকেটের এই ক্ষুদে সংস্করণের চ্যাম্পিয়ন।

টি-টোয়েন্টি ফরম্যাটে তেমন একটা উজ্জ্বল ছিল না অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ফেভারিট হিসেবে আসেনি তারা। আসরের আগে বাংলাদেশের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছে দলটি।

আর সেই দলই স্বাদ নিল শিরোপার। গায়ে লাগাল চ্যাম্পিয়ন তকমা।

বিশ্বচ্যাম্পিয়নদের অহংকার ও সম্মানকে যদিও টাকার অঙ্কে পরিমাপ করা যায় না, তবু প্রাইজমানি বলে একটি বিষয় তো থাকছেই।

টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত পেল অ্যারন ফিঞ্চের দল?

মোট ৫৬ লাখ ডলার প্রাইজমানি দেওয়া হয়েছে এবারের বিশ্বকাপে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি ৮৯ লাখ টাকা!

ট্রফির পাশাপাশি অস্ট্রেলিয়া পাচ্ছে ১৬ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৬৮ লাখ টাকা।

তিনবার ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হলো না কেইন উইলিয়ামসনদের। এবারও রানার্সআপ হয়েই ভগ্ন হৃদয়ে দেশে ফিরতে হচ্ছে কিউইদের।

তবে ফাইনালে ওঠায় নিউজিল্যান্ড পাচ্ছে ৮ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৮৪ লাখ টাকা।

সেমিফাইনালে হেরে যাওয়া দুদল পাকিস্তান ও ইংল্যান্ড পাচ্ছে ৪ লাখ ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা।

নিরাশ হতে হবে না সুপার টুয়েলভ থেকে বিদায় নেওয়া বাকি দলগুলোকে।

সুপার টুয়েলভে অংশ নেওয়া খেলা ১২ দলের প্রত্যেকেই পেল ৭০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯ লাখ ৮৬ হাজার টাকা।

প্রথম রাউন্ডে দলগুলোও প্রাইজমানি পেয়েছে। প্রতিটি দলই পেয়েছে ৪০ হাজার ডলার, যা  বাংলাদেশি প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা।

এ ছাড়া প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভে প্রতিটি জয়ে দল পেয়েছে ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ২১ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031