• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক

‘কত স্বপ্ন দেখেছি, কত আকুলভাবে চেয়েছি, অবশেষে আমরা পেরেছি’: বিশ্বজয়ের পর মেসি

ফরিদুল আলম ফরিদ / ১৬৪ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
লিওনেল মেসি

দুই দফায় এগিয়েও মুহূর্তের মধ্যে আবার সব ধসে যাওয়ার শঙ্কা। তবে অবশেষে এসেছে মধুরেণসমাপয়েতের ক্ষণ। ৩৫ বছর বয়সে পঞ্চম বিশ্বকাপ খেলতে এসে মেসির হাতে উঠল সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি। ঘুচল সেই এক ভাগ অপূর্ণতাও।

কত হাহাকার আর আক্ষেপের রজনী পার করে এল বিশ্বকাপ, ট্রফি হাতে তুলে সামাজিক যোগাযোগমাধ্যমের অনুসারীদের সে কথাই জানালেন মেসি। ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস অব দ্য ওয়ার্ল্ড! কতবার এই স্বপ্নটা আমি দেখেছি, কী আকুলভাবেই না চেয়েছি। এখনো বিশ্বাস হচ্ছে না।’ বিশ্বকাপ জয়ে পরিবারের পাশাপাশি যাঁরা বিশ্বাস রেখেছেন, তাঁদেরও ধন্যবাদ দিয়েছেন মেসি।

বিশ্বকাপ জয়ের পথে ফাইনালে ২টিসহ মোট ৭টি গোল করেছেন মেসি, সতীর্থদের করিয়েছেন আরও ৩টি। ১৯৮৬ বিশ্বকাপ জয়ে ডিয়েগো ম্যারাডোনাও অবদান রেখেছিলেন ১০ গোলে। তবে ৩৬ বছরের অপেক্ষা ঘোচানোর বিশ্বকাপে নিজের চেয়ে দলগত ভূমিকাকেই বড় করে দেখছেন মেসি।

লিখেছেন, ‘আমরা আর্জেন্টাইনরা আরেকবার প্রমাণ করেছি, একসঙ্গে লড়াই করে লক্ষ্য অর্জন করতে পারি। এই দলের মূল শক্তি একতা, ব্যক্তির ঊর্ধ্বে। প্রতিটি আর্জেন্টাইনের স্বপ্ন পূরণে সবাই লড়াই করে গেছি। অবশেষে আমরা পেরেছি। এগিয়ে চলো আর্জেন্টিনা। শিগগিরই সবার সঙ্গে দেখা হচ্ছে।’

ট্রফি হাতে লিওনেল মেসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031