• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক ভিসা ছাড়াই ৩৬ টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন আজ শুরু পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই থেকে: প্রধানমন্ত্রী

আল্লু অর্জুন’র ‘পুষ্পা’র হাতেই ৭ পুরস্কার!

জ.নি. ডেস্কঃ / ২৮৮ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

ভারতের দক্ষিণি সিনেমার পুরস্কার অনুষ্ঠান ‘পার্লে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-সাউথ’-এর ৬৭তম আসরে বাজিমাত করেছে ‘পুষ্পা: দ্য রাইজ।’

গত বছর মুক্তি পাওয়া তেলেগু ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ এবারের আসরে জিতেছে সর্বোচ্চ সাতটি পুরস্কার। সেরা ছবি, সেরা অভিনেতা আল্লু অর্জুন, সেরা পরিচালক সুকুমার; সেরা সংগীত অ্যালবাম, সেরা গায়ক, সেরা গায়িকা, সেরা সিনেমাটোগ্রাফি। এ ছাড়া তেলেগু ছবি ‘লাভ স্টোরি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সাই পল্লবী।

তেলেগু, তামিল, কন্নড় এবং মালয়ালম ছবির সেরা কাজগুলোকে স্বীকৃতি দিতেই এই পুরস্কার প্রদান করা হয়। এবারের আসর বসেছিল বেঙ্গালুরুতে। এই আসরে ২০২০ ও ২০২১ সালের জন্য পুরস্কার দেওয়া হয়।

তামিল ইন্ডাস্ট্রির সেরা ছবির পুরস্কার জিতেছে সুরিয়া অভিনীত ‘জয় ভীম’। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লিজোমোল জোসে। সুরিয়া সেরা অভিনেতার পুরস্কার জিতলেও তিনি পেয়েছেন ‘সুরারাই পতরু’ ছবিতে অভিনয়ের জন্য। এই ছবির পরিচালক সুধা কঙ্গরা জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার।

মালয়ালম ছবিতে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন বিজু মেনন। ‘আয়াপ্পানুম কোশিয়ুম’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার জেতেন। ছবিটি সেরা ছবির পুরস্কার পায়। সেরা অভিনেত্রী হয়েছেন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’–এ অভিনয় করা নিমিশা সাজায়ান। ‘থিঙ্কালাঞ্ছ নিশ্চয়াম’ সিনেমার জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন সিন্না হেগড়ে।

কন্নড় ইন্ডাস্ট্রি থেকে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ধনঞ্জয়া। ‘বাদাভা রাসকাল’ সিনেমা থেকে এই পুরস্কার জিতে নেন তিনি। সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘অ্যাক্ট ১৯৭৮’। একই সিনেমা থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন ইয়াগ্না শেঠি। আর সেরা পরিচালকের পুরস্কার জিতেন রাজ বি শেট্টি ‘গরুড়া গামনা বৃষভ বাহান’ ছবির জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031