সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

সিরাজগঞ্জে এখনো উন্মত্ত যমুনা

জ.নি. রিপোর্টঃ
  • প্রকাশ সময়ঃ মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্ট ও কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি দ্রুত কমতে শুরু করলেও  সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি পয়েন্ট পানি কমছে ধীর গতিতে। তবে পানি কমলেও সিরাজগঞ্জের যমুনা নদীর সবগুলো পয়েন্ট এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি আরও ২৬ সেন্টিমিটার কমে আজ মঙ্গলবার সকালে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময় যমুনা নদীর উজান কাজিপুর পয়েন্ট ৩৪ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে এবং শাহজাদপুর উপজলার বাঘাবাড়ী নৌ-বন্দর পয়েন্টে  মাত্র ১৩ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয় প্রবাহিত হচ্ছিল।

যমুনা নদীর পানি কমতে শুরু করায় জেলার অভ্যন্তরীণ ফুলজাড়, করোতায়া, ইছামতি, বড়াল নদীসহ   চলনবিলের পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। তবে বন্যাদুর্গত এলাকা থেকে পানি এখনো নেমে না যাওয়ায় মানুষের দুর্ভোগ কমেনি। সিরাজগঞ্জ ,বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজলার ৪০টি ইউনিয়নের এক লাখেরও বেশি পানিবন্দি মানুষ টানা ২৩ দিন জ্বালানির অভাবে রান্না করা খাবার, শিশুখাদ্য আর বিশুদ্ধ পানির সংকট দুর্বিষহ জীবনযাপন করছে।

পানি বৃদ্ধির পাশাপাশি সিরাজগঞ্জ জেলার নদী তীরবর্তী অঞ্চলে ভাঙ্গন বেড়েছে। গত একমাসে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা ও চৌহালী উপজেলার অন্তত ২শ বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। গত দুই বছরে শুধু চৌহালী উপজেলার অন্তত ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান  নদীগর্ভে বিলীন হয়েছে। কাজিপুর উপজেলার পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন মাইজবাডী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোড় বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ২০টি স্কুলে যোগাযোগ রক্ষাকারী সড়ক ও মাঠ  মাঠ এখনো পানিতে তলিয়ে  আছে।

সংশ্লিষ্ট সুত্র জানায় জেলায় ২৫টি মাধ্যমিক, কারিগরি ও কলেজ এবং ৪৫টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং ঘরে পানি প্রবেশ করেছে।

জেলা শিক্ষা কর্মকর্তা একে এম শফী উল্লাহ বলেন, জেলায় বন্যার কারণে ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠার চালুর প্রয়োজনীয় প্রস্ততি নেয়া হয়েছে। বন্যার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাকার্যক্রম চালু করা সম্ভব না হলে পানি নেমে যাওয়ার সাথে সাথে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে ।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728