সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

সরকারের আস্থা যাচাইয়ে গণভোট এখন সময়ের দাবি: সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ

জ.নি. রিপোর্ট:
  • প্রকাশ সময়ঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিবেদক: সাবেক মন্ত্রী বাংলাদেশ লিভারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান এম নাজিম উদ্দিন আল আজাদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আস্থা যাচাইয়ে গনভোট (হ্যাঁ-না) ভোট এখন সময়ের দাবী। গতকাল বিকাল ৪ টায় মালিবাগস্থ বিএলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ঐক্য সমন্বয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (বিএনডিপি) চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের (বিজিএ) চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, সেকেন্দার আলী মনি, ফেডারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান প্রফেসর এ আর খান, মিজানুর রহমান মিজু, এস এম আমানুল্লাহ, বিএনডিপির উপদেষ্টা মো: শামসুল হক, জাস্টিস পাটির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, স্বাধীন পার্টির চেয়ারম্যান মির্জা আজম, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ নাগরিক পার্টির চেয়ারম্যান মোঃ ইয়াসির আখতার, বিএলডিপির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: কবির হোসেন, বিএনডিপির মহাসচিব শাহবাজ জামান, যুগ্ম মহাসচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, আব্দুর রব লিটন প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রক্তের পিচ্ছিল পথ ধরে বাংলার ভাগ্যাকাশে যে নতুন সূর্যোদয় ঘটেছে স্বৈরাচার জুলুমবাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে নোবেল বিজয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের হাল ধরেছে।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728