শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র

রাজধানীর সড়কে নির্মাণসামগ্রী রেখে দুর্ভোগ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও নিলাম

আশিকুর রহমান আশিক
  • প্রকাশ সময়ঃ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর মেরুল বাড্ডার ডিআইডি প্রকল্প এলাকায় সড়কে নির্মাণসামগ্রী ফেলে রাখায় জনদুর্ভোগের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় অবৈধভাবে সড়ক দখল করে রাখা রড ও ইটের জন্য জরিমানা করা হয়। পাশাপাশি দ্রুত সড়ক ফাঁকা করার নির্দেশ দেন আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ফারুফা আক্তার নিলা।

স্থানীয় বাসিন্দারা জানান, ডিআইডি প্রকল্প এলাকার ১৫ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির নির্মাণকাজের জন্য দীর্ঘদিন ধরে রড ও ইট সড়কের উপর রাখা ছিল। এতে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল এবং পথচারীদের চলাচলেও ভোগান্তি তৈরি হয়। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সড়কের উপর নির্মাণসামগ্রী রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নিলা এক ঘণ্টার মধ্যে রাস্তা ফাঁকা করার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ে নির্মাণাধীন ভবনের মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

পরে এক ঘণ্টা পর আবারও আদালত বসিয়ে সড়ক আংশিক ফাঁকা করতে কিছু নির্মাণসামগ্রী নিলামে তোলা হয়। নিলাম প্রক্রিয়ায় এসব মালামাল নগদ অর্থে বিক্রি করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিলামে মোট ৫৫ হাজার ৬২৫ টাকা আদায় হয়।

এ বিষয়ে নির্মাণাধীন বাড়ির মালিক অ্যাডভোকেট মো. বেলাল হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728