রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

রাজধানির মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের ১২ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

হেলাল মাহমুদ তন্ময়
  • প্রকাশ সময়ঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কেনাবেচার অভিযোগে বুনিয়া সোহেল ও তাঁর ১১ সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার র‍্যাব-২ ও ৯ সিলেটের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। শুক্রবার র‍্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গ্রেপ্তার বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি। সহযোগীদের নিয়ে তিনি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও বিপণিবিতান এলাকায় মাদক কেনাবেচা, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, হত্যাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালাতেন।

গ্রেপ্তার সোহেলের সহযোগীরা হলেন আমীর হোসেন হীরা (৩০), জামাল হোসেন (২৯), শাহীনুর বেগম (৩২), আনোয়ার হোসেন (২৭), মো. মিঠুন (২৪), সাহিল (৩৮), নাঈম (২৪), মো. আজিম (৩৭), নূর বেগম (৩০), ভানু বেগম (৩১) ও সাকিব হাসান।
র‍্যাবের দাবি, সোহেলের ২৫ থেকে ৩০ জনের একটি চক্র রয়েছে। তাঁর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অবৈধ অস্ত্র, মাদকসহ ১৮টি মামলা রয়েছে।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728