• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী মাতারবাড়ী সমুদ্রবন্দরের সংযোগ সড়ক: লাভ করবে ঠিকাদার, খরচ বহন করবে সরকার রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণে সহস্রাধিক এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে ৬৪৭৬ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মোহাম্মদ রফিক ভিসা ছাড়াই ৩৬ টি দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ৪ দিনের মুলতবির পর সংসদ অধিবেশন আজ শুরু পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু ১ জুলাই থেকে: প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলাকে ঘিরে মার্কিন হুমকির কড়া প্রতিবাদ ইরানের

ডেস্ক রিপোর্ট / ৩৬ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকিমূলক আচরণ ও সম্ভাব্য নৌ অবরোধের ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে বৃহস্পতিবার মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার বৈধ তেল রপ্তানিতে বাধা দেওয়া বা দেশটির বাণিজ্যিক জাহাজ আটকানোর চেষ্টা ‘রাষ্ট্রীয় ডাকাতি’ ও সমুদ্রপথে সশস্ত্র লুটের শামিল।

ইরান জানায়, যুক্তরাষ্ট্রের একতরফা আইন বা নিষেধাজ্ঞার মাধ্যমে এমন কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া যায় না। ভেনেজুয়েলা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, তার ভূখণ্ড ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার অন্য দেশের নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় যদি এ ধরনের হুমকি ও একপাক্ষিক পদক্ষেপের বিরুদ্ধে নীরব থাকে, তাহলে তা ভবিষ্যতে স্বাভাবিক চর্চায় পরিণত হতে পারে। এতে বিশ্ব শান্তি ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়বে।

বিবৃতির শেষে জাতিসংঘ ও সংশ্লিষ্ট সব দায়িত্বশীল রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের নিন্দা জানানো এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ওয়াশিংটনকে দায়ী করার আহ্বান জানিয়েছে ইরান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031