• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সংবাদ শিরোনাম
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার ! তেল নিয়ে তেলেসমাতি চলছে এখন দেশের মধ্যে ফতুল্লার নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ আজ থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, কোনটির দাম কত? এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা সরকারের ২ মাস পূর্তিতে সংবাদ সম্মেলনের আয়োজন আজ ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন নাতনী জাইমা রহমান বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে: সংসদে আইনমন্ত্রী

ঢাকায় এনসিপির বিশাল প্রতিবাদ মিছিল, নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদ

মতিন সাগর / ১০০ বার পড়া হয়েছে
প্রকাশ সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারার ওপর নিউইয়র্কে সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় এক বিশাল প্রতিবাদ শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর।

শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে প্রেসক্লাব পর্যন্ত শান্তিপূর্ণভাবে অগ্রসর হয়। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সন্ত্রাসী আওয়ামী লীগ নিপাত যাক, প্রবাসে রাজনৈতিক সহিংসতা বন্ধ করো স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

এ সময় এনসিপির নেতৃবৃন্দ বলেন, নিউইয়র্কে জাতীয় রাজনীতির একজন সক্রিয় নেতার ওপর যে ধরনের হামলা হয়েছে, তা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। যারা গণতন্ত্রের কথা বলে, তারাই আজ মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হানছে।

মিছিলে বক্তব্য রাখেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব রাশেদুল ইসলাম এবং দক্ষিণের সদস্য সচিব জসিম উদ্দিন। তারা বলেন, এই অপকর্মের মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী প্রমাণ করেছে, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এখন ভয় দেখিয়ে প্রবাসীদের কণ্ঠরোধ করতে চায়।

নেতারা আরও বলেন, বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। এখন আর গুজব, হামলা, দমন-পীড়ন দিয়ে জনগণের মন রক্ষা করা যাবে না। এনসিপি দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।

জাতীয় নাগরিক পার্টির প্রতিবাদ মিছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরোও খবর
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
April 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031