সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা-লন্ডনে চাঞ্চল্যে ভরা বিএনপি নেত্রী জেবা আমীনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা

জ্যাকি-সঞ্জয়-সানি-মিঠুন একসঙ্গে বড় পর্দায়, ছবির নাম ‘বাপ’

জ.নি. ডেস্কঃ
  • প্রকাশ সময়ঃ বুধবার, ১৫ জুন, ২০২২

প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় আসছেন জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, সানি দেওল, মিঠুন চক্রবর্তী। ছবির নাম ‘বাপ’। অ্যাকশন থ্রিলার ছবিটির পরিচালক বিবেক চৌহান।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, চলতি মাসেই শুরু হতে পারে এ ছবির শুটিং। প্রথমে মুম্বাইতে কাজ শুরু হবে। যৌথ প্রযোজনায় জি স্টুডিও ও আহমেদ খান। চার মহারথীর তারিখ পেতেও অসুবিধা হয়নি প্রযোজক-পরিচালকের।

আশির দশকে মুম্বাইয়ের অ্যাকশনধর্মী ছবিতে একচেটিয়া ছিলেন জ্যাকি, সঞ্জয়, সানি, মিঠুন। এবার এক ছবিতে একসঙ্গে চারজনই। ভক্ত-অনুরাগীরা মনে করছেন, এ ছবি ভেঙে দেবে পুরোনো সব অ্যাকশনধর্মী ছবির রেকর্ড!

এরআগে চার অভিনেতাকে পর্দায় একসঙ্গে দেখা যায়নি। তবে জুটি বাঁধতে দেখা গেছে বেশকিছু ছবিতে। ‘যোদ্ধা’ ছবিতে সঞ্জয় দত্ত ও সানি দেওল একসঙ্গে কাজ করেছেন। জ্যাকি ও সঞ্জয় ছিলেন ‘খলনায়ক’ ছবিতে। সানি ও জ্যাকি শ্রফকে দেখা গিয়েছিল ‘বর্ডার’ ও ‘ত্রিদেব’ ছবিতে। পর্দা ভাগ করেছেন মিঠুন আর সানি দেওল।

বলিউডের এ চার সুপারস্টারের অ্যাকশন ছবির জনপ্রিয়তাই বলে দেয়, ভক্তরা তাদের সেভাবেই পর্দায় দেখতে ভালোবাসেন। ফলে বড়সড় ধমাকার অপেক্ষায় বলিপাড়া।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728