শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিখোঁজ সংবাদ: মোঃ রেদোয়ান মোল্লা, পিতা মোসলেম মোল্লা পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার আবারও ছোটপর্দায় শুরু হচ্ছে দেবাশীষের ‘পথের প্যাচালী’ নাসা গ্রুপ ধসের আড়ালে সাইফুল এর কলকাঠি শেখ হাসিনা-টিউলিপ সিদ্দিক এর বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার রায় আজ ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড পেতে আবেদন করবেন যেভাবে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মামলার আসামিদের অপহরণের চেষ্টা, বাদী ধরা নসিমন দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের, ফতেপুরে সড়ক দুর্ঘটনা বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতা আটক, উদ্ধার অবৈধ অস্ত্র

জুলাই জোট কর্তৃক আয়োজিত “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা” শীষৰ্ক গোলটেবিল বৈঠৈঠকের স্বাগত বক্তব্য

ফরিদুল আলম ফরিদ
  • প্রকাশ সময়ঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বিসমিল্লাহির রহমানির রহীম

সম্মানিত আলেম সমাজ, প্রিয় তরুণ চিন্তাবিদ, প্রিয় অতিথিবৃন্দ, এবং গণমাধ্যমের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা—
আসসালামু আলাইকু ম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আজকের এই গোলটেবিল বৈঠকে আপনাদের আন্তরিক উপস্থিতির জন্য জুলাই জোটের পক্ষ থেকে জানাই উষ্ণ
শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

প্রিয় ভাইয়েরা,
আমরা আজ এমন এক সময়ে এই আলোচনায় মিলিত হয়েছি, যখন জাতি একটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশের প্রান্তে দাঁড়িয়ে।

আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন কেবল একটি গতানুগতিক
রাজনৈতিক ইভেন্ট নয়, এটি দীর্ঘ ১৮ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের
ঐতিহাসিক সুযোগ।

এই পথটি উন্মুক্ত হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টের এক রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে—যা আমাদের
শিখিয়েছে: দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ জাতির কণ্ঠ কখনো ব্যর্থ হয় না।

তবে ইতিহাস সাক্ষী, যখনই আমরা ঐক্য হারিয়েছি, যখনই আমরা আদর্শক কিংবা ধমীৰ্য় বিভাজনে নিমজ্জিত হয়েছি, তখনই সুযোগ নিয়েছে ফ্যাসিবাদী, আধিপত্যবাদী ও স্বার্থান্বেষী শক্তি।

সুতরাং আজকের মূল প্রশ্ন হলো—
আমরা কি সেই একই বিভাজনের পথে আবারও হাঁটতে যাচ্ছি?

আমরা কি আবারও “ইসলামের নামে এক বাক্স” কিংবা “জুলাই চেতনার” নামে জাতিকে খণ্ডিত করতে যাচ্ছি?
না কি, আমরা এবার ঐক্যের এক নতুন দিগন্ত রচনা করব, যেখানে ধর্ম নৈতিকতা, জাতীয় স্বার্থ একে অপরের
পরিপূরক হবে?

প্রিয় সহযোদ্ধাগণ, বিশেষ করে তরুণ আলেম সমাজ—
আপনারাই এই জাতির নৈতিক দিকনিদেৰ্শক, সমাজের বিবেক, এবং আগামী প্রজন্মের অনুপ্রেরণা।
আপনাদের জ্ঞান, প্রজ্ঞা ও দিকনিদেৰ্শনা জাতিকে বিভাজনের অতল গহ্বরে নয়, ঐক্যের সম্ভাবনাময় পথে নিয়ে যেতে পারে।

আমরা চাই আপনারা হোন, বিভাজেনর হািতয়ার নয়, বরং ঐক্যের সেতুবন্ধন ।
আবেগের অনুসারী নয়, বরং বিবেকের আলোকবর্তিকা।
প্রান্তিক রাজনীতির শিকার নয়, বরং মূল্যবোধনিরভর নেতৃত্বের নির্মাতা।

আমরা জুলাই জোট কিছু দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, আপনাদের সহযোগিতা অপরিহার্য।

আমরা বিশ্বাস করি—
বাংলাদেশ হবে একটি আত্মমর্যাদাশীল মূল্যবোধনিভৰ্র ও উন্নয়নমুখী রাষ্ট্র, যেখানে জাতীয় স্বার্থ, ধর্মীয় ও সামাজিক ঐতিহ্য ও আত্মপরিচয় রক্ষায় থাকবে আপোষহীন দৃঢ়তা।

আমাদের লক্ষ্য স্পষ্ট—

ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাস রক্ষা করা, যেন কেউ তার ধর্ম পালন করতে গিয়ে অপমান বা হেনস্থার শিকার না হন।

ধমেৰ্র নামে সহিংসতা ও চরমপন্থার (গুলু ফিদ্দিন) বিরোধিতা করা, কারণ ধর্ম মানুষকে শান্তি ও মানবিকতার পথে আহ্বান করে, বিভেদ ও সহিংসতার পথে নয়।

কওমী মাদরাসা শিক্ষার মর্যাদাপূর্ণ স্বীকৃতি নিশ্চিত করা, কারণ দরসে নেজামীভিত্তিক শিক্ষা শুধু ধর্মীয় ঐতিহ্য নয়, এটি নৈতিকভাবে আমাদের জাতীয় আত্মপরিচয়ের অংশ।

রাষ্ট্রীয় নীতিনির্ধারণে ধর্মীয় জ্ঞানসম্পন্ন মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, যেন নৈতিকতা ও বাস্তবতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়।

উগ্রপন্থা বা চরমপন্থা দমনের অজুহাতে ধর্মবিদ্বেষ যেন না ছড়ায়, সে বিষয়ে সবৰ্দা সচেতন থাকা।

এটাই আমাদের নীতিগত অবস্থান—
বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষরা এই দেশের মূলশক্তি,
চরমপন্থী বা ধমৰ্বিরোধী কোনো শক্তি নয়।

তরুণ আলেম সমাজের প্রতি আলোচনা ও দিকনিদেৰ্শনার আহ্বান

আজকের এই গোলটেবিল বৈঠক কেবল বক্তব্যের নয়, বরং চিন্তা ও সমাধানের পথ তৈরির এক মুক্ত মঞ্চ। তাই আমরা উপস্থিত সবার প্রতি আহ্বান জানাচ্ছি—আপনারা খোলামেলা মতামত দিবা প্রশ্ন তুলুন, সমাধানের পথ খুঁজুন।

আমরা তিনটি প্রশ্ন সামনে রাখতে চাই—
১/ কীভাবে আমরা আসন্ন নির্বাচনে ধর্মীয় ও মতাদর্শিক বিভাজনের রাজনীতি এড়াতে পারি?
২/ তরুণ আলেম সমাজ কীভাবে জাতিকে ঐক্যের পথে ও মূল্যবোধনিভৰ্র রাজনীতির পথে নেতৃত্ব দিতে পারে?
৩/ কীভাবে আমরা উন্নয়ন ও নৈতিকত্রিত সমন্বয়ে একটি আধুনিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে পারি?

এছাড়াও আমরা এক কঠিন বাস্তবতার মুখোমুখি—
একদিকে রাজনৈতিক ঐক্যের তীব্র প্রয়োজন,
অন্যদিকে দ্বীনের বিকৃতি ও নীতিবিচ্যুতিকে দ্বীনের নামে প্রতিষ্ঠার অপচেষ্টা।

এই দুই বিপরীত বাস্তবতার মধ্যে কীভাবে আমরা “ওয়ারাসাতুল আম্বিয়া” হিসেবে আমাদের প্রকৃত ভূ মিকা নিশ্চিত করবো?—এই প্রশ্নই যেন আজ আমাদের আলোচনার কেন্দ্র বিন্দু হওয়া উচিত।

প্রিয় ভাইয়েরা,
আমরা এমন একটি বাংলাদেশ চাই—
যেখানে উন্নয়ন হবে আত্মপরিচয়ের ভিত্তিতে,
যেখানে রাজনীতি হবে নৈতিকতার অনুশীলন,
আর যেখানে  তরুণ আলেম সমাজ হবে জাতির ঐক্যের প্রতীক ও সঠিক দীশার রাহবার।

আসুন, আমরা সবাই মিলিতভাবে প্রতিজ্ঞা করি—
আমরা বিভাজনের নয়, ঐক্যের রাজনীতি চাই।
আমরা ক্ষমতার নয়, মূল্যবোধের রাজনীতি চাই।
আমরা এমন একটি বাংলাদেশ চাই—যা আধুনিক, আত্মমযৰ্াদাশীল, নৈতিক ও সমৃদ্ধ—ইনশাআল্লাহ।

ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

দয়া করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
March 2026
S M T W T F S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728